বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ২৩:১৬

শেয়ার করুনঃ
১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন

‘ঘূর্ণিঝড়প্রবণ’এই মাসে বঙ্গোপসাগরে অতিদ্রুত একটি ঘূনাবর্ত তৈরী হয়েছে। নিম্নচাপটি আজ সোমবার গভীর নিম্নচাপ অত:পর ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রূপ পরিগ্রহ করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়াবিদরা জানান, প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। 

আরও

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

আগামী ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকে ২৬ অক্টোবর দুপুর ১২ টার মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অগ্রভাগে থাকা মেঘমালা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগেও এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে।গতকাল রাজধানী ঢাকায়ও বৃস্টি হয়েছে।  

গতকাল সন্ধ্যায় আবহাওয়ার বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৮৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৯৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ সময় সব বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

আরও

শেরপুর-৩: ভোট চললেও অভিযোগে মুখোমুখি বিএনপি ও জামায়াত

ঘূর্ণিঝড় হামুন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
শেরপুর-৩: ভোট চললেও অভিযোগে মুখোমুখি বিএনপি ও জামায়াত

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো বিশ্লেষন করে জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ খুব দ্রুত সময়ের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল রবিবার রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা।সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপটি ঘূর্নিঝড়ে পরিণত হওয়ার।  

ঘূর্নিঝড় হামুন যদি আঘাত হানে তবে ওই সময় বাতাসের গড় গতিবেগ হবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০০-১১০ কিলোমিটার। স্বাভাবিকের চেয়ে ৪-৭ ফুট জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা আছে। তিনি আরও উল্লেখ করেন, আজ ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগে ২৫০-৪০০ মিলিমিটার, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১০০-১৫০ মিলিমিটার এবং রাজশাহী ও রংপুর বিভাগে ৫০-১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন,আজ সোমবার মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্নিঝড়ে পরিণত হয়ে আগামী ২৬ অক্টোবর নাগাদ এটি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। সব নির্দেশক বলছে এটি সাধারণ একটি ঘূর্ণিঝড় হতে পারে। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূল অতিক্রম করতে পারে।সতর্ক সংকেত ৫, ৬ ও ৭ এর মধ্যে থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। মহা বিপত্সংকেত জারির কোন আশঙ্কা আমরা এখনও দেখছি না। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন,এখন আরব সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে। সেটি দুর্বল হলে বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটি সবল হবে। তবে বঙ্গোপসাগরেরটি সাধারণ (মার্জিনাল) একটি ঘূর্ণিঝড় হতে পারে। তিনি জানান, আগামী দিনগুলোতে উপকূল ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হবে। 

গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘হামুন’। নামটি ইরানের দেওয়া, যার অর্থ- সমতল ভূমি বা পৃথিবী। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।  

এ প্রসঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞ ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন,বর্তমানে সাগরে ডুয়েল সিস্টেম বিদ্যমান। একটি হলো আরব সাগরে, অপরটি বঙ্গোপসাগরে। যেহেতু আরব সাগরে একটি সিস্টেম আছে, সেহেতু বঙ্গোপসাগরেরটারও কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মতে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড.আবুল কালাম মল্লিক জানান,নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের অগ্রভাগে থাকা মেঘমালা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। বিশেষ করে উপকূলীয় জেলায় বৃষ্টি বেশি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগেও এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। 

আবুল কালাম মল্লিক বলেন, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সংখ্যা দিন দিন কমে আসছে। প্রতি ৫০ বছরের হিসাব অনুযায়ী (ওই তিন মাসে) দেখা যায়, ১৮৯১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত বঙ্গোপসাগরে মোট ১০২টি ঘূর্ণিঝড় উত্পন্ন হয়েছিল; ১৯৪১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ সংখ্যা দাঁড়ায় ১১৭টি এবং ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত এ সংখ্যা ৫০টি হয়েছে। এ হিসাবে স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে যে, বঙ্গোপসাগরে বছরের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সংখ্যা ক্রমশ কমে আসছে।দিন দিন ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যাওয়া ইঙ্গিত দেয় যে, আবহাওয়ার বিরূপ প্রভাবের মুখোমুখি বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ

স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

ঢাকাসহ পাঁচ বিভাগের ওপর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ পাঁচ বিভাগের ওপর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে আলোচনা শেষে এটি পাস হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার প্রেক্ষাপটে আইনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন আইনের মাধ্যমে সরকার এখন থেকে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার