বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নিষেধাজ্ঞা শুরুর আগে ভারতে গেল বরিশালের ইলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ২:১১

শেয়ার করুনঃ
নিষেধাজ্ঞা শুরুর আগে ভারতে গেল বরিশালের ইলিশ

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ফলে ভারতে রফতানির অনুমতি থাকলে নিষেধাজ্ঞার কারণে আর ইলিশ মাছ পাঠানো যাবে না। তবে নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ দিনে বরিশালের পোর্ট রোড মোকাম থেকে ১২ টন ইলিশ মাছ ভারতে পাঠানো হয়েছে।  

নিষেধাজ্ঞা শুরুর আগে মাছবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছানোর জন্য রফতানিকারী প্রতিষ্ঠানের সবাই বুধবার (১১ অক্টোবর) ব্যস্ত সময় কাটিয়েছেন।

আরও

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

রফতানিকারক ইয়ার আলী সিকদার জানান, নিষেধাজ্ঞা শুরুর আগে তারা তিনটি ট্রাকে ১২ টন মাছ ভারতের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তাদের পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে এবার একশ’ টনের মতো মাছ রফতানি করা হয়েছে ভারতে।

ভারতে ইলিশ রফতানি রফতানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিরব হোসেন টুটুল জানান, গত বছরের চেয়ে এবার ২০ ভাগের এক ভাগ মাছ পাঠানো হয়েছে।

আরও

বিশ্বকাপ উন্মাদনায় ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৮

বিশ্বকাপ উন্মাদনায় ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৮

মাছ না থাকার কারণে এমনটা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মাছ পাঠানোর সময় ছিল। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার মধ্যরাত থেকে, যা ২ নভেম্বর পর্যন্ত চলবে। তাই সময় বৃদ্ধি না করলে ভারতে আর ইলিশ পাঠানো যাবে না।

বরিশালের ইলিশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে প্রতিবারের ন্যায় বরিশাল নগরের পোর্টরোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের ইলিশের মোকামে ক্রেতারা ভিড় ছিল লক্ষণীয়। তবে সংকটের কারণে নিষেধাজ্ঞার আগেও মাছের দাম আকাশচুম্বী বলে জানিয়েছেন ক্রেতারা।

বুধবার রাতে মাছ কিনতে পোর্টরোডে আসা ক্রেতা সালাউদ্দিন জানান, নিষেধাজ্ঞা শুরুর আগে গত কয়েক বছর ধরে পোর্ট রোডে অনেক হাঁক-ডাক দিয়ে মাছ বিক্রি হয়। যা স্বাভাবিক দিনগুলোর থেকে অনেক কমেই কেনা যেত। গত বছরও তিনি এ সময়ে ৫ কেজি মাঝারি সাইজের ইলিশ মাছ কিনেছিলেন ৮০০ টাকা কেজি দরে। সেই মাছের এবারে দাম চাওয়া হচ্ছে প্রতি কেজি দেড় হাজার টাকা।  

এত দাম দিয়ে মাছ কেনা সম্ভব হয়নি বলে জানান তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে পোর্ট রোড বাজারে মাছ বিক্রি করেন। এ বছরের মতো ইলিশের এত সংকট আগে দেখেননি।

তিনি বলেন, নিষেধাজ্ঞা শুরুর আগে পোর্ট রোডের আড়ত খালি করতে হয়। নিষেধাজ্ঞা শুরুর পর কোন আড়তে ইলিশ মাছ পেলে জরিমানাসহ নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। তাই সকল আড়তের মাছই বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও এবারে মাছের দাম বেশি হওয়ায় বিক্রি একটু কম ছিল নিষেধাজ্ঞার আগ মুহূর্তে।

এদিকে বাজার ঘুরে জানা গেছে, বুধবার বিকেলে বাজারে দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯০ হাজার টাকায়। যা গত বছর এ সময়ে বিক্রি হয়েছিল ৭৫ হাজার টাকায়।

এ বছর এক কেজি ২শ’ গ্রাম সাইজের মাছ প্রতিমণ বিক্রি হয়েছে ৭৮ হাজার টাকা। গত বছর বিক্রি হয়েছিল ৭০ হাজার টাকা। কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকা প্রতিমণ। গত বছর বিক্রি হয়েছিল ৬০ হাজার টাকায়। এলসি সাইজের ইলিশ (৭শ’ থেকে ৯শ’ গ্রাম) বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকা প্রতিমণ। গত বছর ছিল ৫০ হাজার টাকা। ৫শ’ গ্রাম সাইজের ইলিশ এ বছর বিক্রি হচ্ছে ৫২ হাজার টাকা মণ। গত বছর বিক্রি হয়েছে ৪০ হাজার টাকা। জাটকা বিক্রি হয়েছে ২৬ হাজার টাকা দরে। গত বছর বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানি করতে নগরীর পোর্ট রোড মোকামের পাঁচটি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে। এছাড়াও ঢাকার একটি প্রতিষ্ঠানের হয়েও পোর্ট রোড থেকে ইলিশ মাছ ভারতে পাঠানো হয়েছে। যার মধ্যে জে জে এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের খান হাবিব ছয়বারে ৮ শত মণ ইলিশ ভারতে রফতানি করেছেন।  

বুধবার শেষ দিনে ৫০ মণ মাছ পাঠানো হয়েছে জানিয়ে ব্যবসায়ী খান হাবিব বলেন, বুধবার দুপুর পর্যন্ত তেমন মাছ আসেনি মোকামে। স্থানীয় নদীর ৭০/৮০ মণ মাছ এসেছিল। এছাড়াও সাগর থেকে আসা ট্রলারে তেমন মাছ নেই। একশ’ ট্রলারের মধ্যে ১০/১২ টি ট্রলার ৫/১০ মন করে মাছ পেয়েছে। বাকি ট্রলারে খুব সামান্য মাছ ছিল।

এদিকে মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। 

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

সর্বশেষ সংবাদ

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) 'থাকো, টাকা নিয়ে আসি মা' বলে কোলের ছোট শিশু  সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।  আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম এখন যেন নদীবেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ হারিয়ে গ্রামের মানুষ প্রতিদিনই অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর থেকে গ্রামটির স্থল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার চারটি

কমলগঞ্জে উচ্ছেদ অভিযানে কমলা বাগান ধ্বংস, দিশেহারা চাষি পরিবার

কমলগঞ্জে উচ্ছেদ অভিযানে কমলা বাগান ধ্বংস, দিশেহারা চাষি পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফলন আসার ঠিক আগমুহূর্তে একটি কমলা বাগান উচ্ছেদ করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন নারী উদ্যোক্তা মোছা. সালমা বেগম। দীর্ঘ আট বছরের শ্রম, বিনিয়োগ ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যাওয়ায় পরিবারটি এখন ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সরেজমিনে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় গিয়ে দেখা যায়, বাগানজুড়ে ছড়িয়ে রয়েছে কেটে ফেলা কমলা গাছের ডালপালা। কয়েক

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে প্রাণ, বদলাচ্ছে গ্রামীণ জনজীবন

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে প্রাণ, বদলাচ্ছে গ্রামীণ জনজীবন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনঃখননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় জলাবদ্ধতা কমার পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। সরকারের ‘সারা দেশের পুকুর-খাল উন্নয়ন’ (আইপিসিপি) এবং ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজ