শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬১৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

দেবীদ্বারে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের ক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ৩:২৮

শেয়ার করুনঃ
দেবীদ্বারে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের ক্ষোভ

কুমিল্লার দেবীদ্বারে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল। জুন মাসের তুলনায় জুলাই মাসের বিল বেড়ে দাড়িয়েছে ৫ গুণ। এ নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। অতিরিক্ত বিলের বোঝা থেকে রক্ষা পেতে গ্রাহকরা ভীর জমাচ্ছেন কুমিল্লা-১ দেবীদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের বাড়ান্দায়।

বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে দেবীদ্বার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সামনে গিয়ে দেখা যায় গ্রাহকেরা তাদের বাড়তি বিলের কপি হাতে নিয়ে দিক বিদিক ঘোরা ফেরা করছেন। এসময় একাধিক গ্রাহক জানায়, জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রতিদিন কমপক্ষে ১৬-১৮ ঘন্টা লোডশেডিং থাকার পরও বিদ্যুৎ ব্যবহার বেশি দেখিয়ে আমাদের কাছ থেকে ৪/৫ গুন বেশি টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ।

আরও

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

এসময় বাড়তি বিলের ভুক্তোভোগী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, চলতি বছরের জুন মাসে আমি বিদ্যুৎ বিল পরিশোধ করেছি ৩৫৩ টাকা, এখন জুলাই মাসে বিদ্যুৎ বিল বেড়ে এসেছে ১হাজার ৫শ ৯২ টাকা যা গত মাসের বিলের চেয়ে প্রায় ৫ গুণ বেশি। আমি একজন খেটে খাওয়া মানুষ হয়ে এতো টাকা কিভাবে পরিশোধ করবো। এ অফিসের আওতায় চলতি বছরের জুলাই মাসে প্রায় ৫০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে।

বুড়িরপাড় গ্রামের মোঃ রুহুল আমিন জানান, জুন মাসে ৬৭৩ টাকা বিল পরিশোধ করেছি জুলাই মাসে বিল এসেছে ১ হাজার ৯শ ২০টাকা। জাফরগন্জ ইউনিয়নের আরেক গ্রাহক মোঃ খোকন মিয়া অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগ আমাদের সাথে তামাসা শুরু করছে। দিন রাত বিদ্যুৎ থাকেনা তার পরও বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে আমাদের। জুন মাসে ৭০০টাকা বিল পরিশোধ করলাম এখন জুলাই মাসে ১হাজার ৯শ ২০টাকা বিল এসেছে। তারা সাধারণ গ্রাহকের পকেটের টাকা চুরি করতে বসেছে।এমন অভিযোগ নিয়ে প্রতিদিন বিদ্যুৎ অফিসের বারান্দায় ঘুরে ফিরে শত শত বিদ্যুৎ গ্রাহক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিদ্যুৎ বিল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বাড়তি বিলের সংকায় রয়েছে সাধারণ গ্রাহকেরা। বিদ্যুৎ অফিসের এমনন কান্ডে নানা মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। এই বাড়তি বিদ্যুৎ বিল মিটাতে স্বচ্ছল কিংবা উচ্চ আয়ের মানুষের তেমন কোন সমস্যা না হলেও সাধারণ খেটে খাওয়া অস্বচ্ছল মানুষগুলো বিপাকে পরেছে। তারা এ বাড়তি বিলের বোঝা টানবে কি করে।

সাধারণ জনগন ও ভুক্তভোগী অনেক গ্রাহক মনে করছেন বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা লুটপাটে পকেট ভারি করতেই গ্রাহকদের ভুতুড়ে বিল প্রদানের মাধ্যমে হয়রানি ও জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১ দেবীদ্বার জোনাল অফিসের (ডিজিএম) রেজাউল করিম বলেন, জুন মাসের তুলনায় জুলাই মাসে লোডশেডিং বেশি ছিলো। কুরবানির ঈদে ফ্রিজে লোডের কারনে জুলাই মাসে কিছুটা বেশি বিল আসতে পারে। তবে ৪/৫ গুণ বৃদ্ধির বিষয়ে অভিযোগ পেলে মিটার পর্যবেক্ষণ ও তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা