শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

কোণঠাসা হয়ে পাহাড় ছাড়ছে জঙ্গিরা, পুনরায় সংগঠিত হতে সমতলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২৩, ৩:৪৫

শেয়ার করুনঃ
কোণঠাসা হয়ে পাহাড় ছাড়ছে জঙ্গিরা, পুনরায় সংগঠিত হতে সমতলে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘২০২২ সালের অক্টোবর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে র‌্যাব। এতে অনেকটা কোণঠাসা হয়ে জঙ্গিরা পাহাড় ছাড়ছে। এখন ‘সমতলে ফেরা জঙ্গিদের গ্রেপ্তারে র‍্যাব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে পার্বত্য অঞ্চল ছাড়ছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা। ছোট ছোট দলে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তারা। এই দলে বান্দারবানের গহীন পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্তরাও রয়েছে।

আরও

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, সংগঠনটির আমিরের নির্দেশে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে জঙ্গিরা। উদ্দেশ্যে, সমতলে পুনরায় সংগঠিত হওয়া। সমতলে ফেরা প্রশিক্ষণপ্রাপ্ত এসব জঙ্গিকে গ্রেপ্তার না করা পর্যন্ত নিরাপত্তার হুমকি রয়েছে।

আরও

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩
জঙ্গি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

খন্দকার আল মঈন, ‘২০২২ সালের অক্টোবর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে র‌্যাব। অভিযানে বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাসহ ৭২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের পাহাড়ে প্রশিক্ষণ প্রদানকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ-এর ১৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’

সমতলে ফিরছে জঙ্গিরা

র‌্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এতে অনেকটা কোণঠাসা হয়ে জঙ্গিরা পাহাড় ছাড়ছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা।

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ। তার নির্দেশেই জঙ্গিরা আত্মগোপনে থেকে সংগঠিত হওয়ার জন্য সমতলে ফিরছে বলে মঙ্গলবার র‌্যাব মিডিয়া সেন্টারে জানান বাহিনীটির মুখপাত্র।

খন্দকার আল মঈন বলেন, ‘সমতলে ফেরা জঙ্গিদের গ্রেপ্তারে র‍্যাব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে অনেকে ধরাও পড়েছে।’

হরকাতুল জিহাদ, হুজিবি, জেএমবি ও আনসার আল ইসলাম নিষিদ্ধ হওয়ায় ওইসব সংগঠন থেকে সদস্য সংগ্রহ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা দুরূহ হয়ে পড়েছিল। এ অবস্থায় জেএমবি ও আনসার আল ইসলামের বেশ কিছু সদস্য ২০১৭ সালে নতুন একটি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) নামে কার্যক্রম পরিচালনা শুরু করে।

নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণের জন্য বেছে নেয়া হয় পার্বত্য অঞ্চলকে। সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিষ্ঠাতা নাথাং বমের সঙ্গে ২০২১ সালে জামাতুল আনসারের আমীর আনিসুর রহমান ওরফে মাহমুদের পরিচয় হয়।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, পার্বত্য অঞ্চলে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সদস্যদের ২০২৩ সাল পর্যন্ত প্রশিক্ষণ দেয়ার জন্য চুক্তিবদ্ধ হয় কেএনএফ। চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিন লাখ টাকা এবং কেএনএফের সব সদস্যের খাবারের ব্যয় বহন করে জামাতুল আনসার।

ছোট ছোট দলে জঙ্গিরা

সমতলে ফেরার ক্ষেত্রে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আত্মগোপনে যাচ্ছে জামাতুল আনসারের সদস্যরা। এমন একটি দল নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন সংগঠনটির শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন রাকিবসহ তিন সদস্য। বাকি দুজন হলেন জাকারিয়া হোসাইন ও আহাদুল ইসলাম মজুমদার ওরফে সিফাত ওরফে মামিদ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, নগদ ১২ লাখ ৪০ হাজার টাকা ও বিভিন্ন উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়।

এই তিনজনকে গ্রেপ্তারের সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব। পাহাড় থেকে সমতলে ফেরা প্রতিটি দলে কতজন সদস্য রয়েছে তা সুনির্দিষ্টভাবে জানায়নি বাহিনীটি।

মসজিদ-মাদ্রাসা, এতিমখানার কথা বলে জঙ্গিদের অর্থ সংগ্রহ

জঙ্গিরা মিথ্যা তথ্য দিয়ে দেশের ভেতরে ও বাইরের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে বলে জানতে পেরেছে র‌্যাব। এ বিষয়ে কমান্ডার মঈন বলেন, ‘নতুন সংগঠনটির আত্মপ্রকাশে মূল ভূমিকা পালন করে আনসার আল ইসলাম। তারাই প্রথম অর্থের জোগান দেয়।

‘দাওয়াতি শাখার প্রধান মায়মুনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তথ্য মেলে যে, ইউরোপের একটি দেশ থেকে ৫০ লাখ টাকার বেশি অর্থের জোগান পেয়েছে সংগঠনটি। বিভিন্ন সময় যোগাযোগের মাধ্যমে মসজিদ-মাদ্রাসা ব এতিমখানাসহ নানা খাতের কথা বলে এই অর্থ সংগ্রহ করে নতুন জঙ্গি সংগঠনটি।

অর্থ শাখার প্রধান রাকিব এই টাকা কখনও মোবাইল ব্যাংকিং আবার কখনও হাতে হাতে পৌঁছে দিয়েছেন পাহাড়সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা সদস্যদের কাছে। এর বাইরে সশস্ত্র প্রশিক্ষণ দেয়ার জন্য কেএনএফকে তারা মাসে ৩ থেকে ৫ লাখ টাকা দিত।

নির্বাচন ও জঙ্গিবাদ

জাতীয় নির্বাচনের আগে জঙ্গি তৎপরতা বিষয়ে জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘দেশের মানুষ কখনও জঙ্গিদের প্রশ্রয় দেয় না। সাধারণ মানুষের সহায়তা ছিল বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র‍্যাব অনেকটা সফল। কোনো রাজনৈতিক দল যদি ফায়দা নেয়ার জন্য জঙ্গিদের কাজে লাগায় এটা তাদের ভুল সিদ্ধান্ত। দেশের জনগণ তাদের মেনে নেবে না।

‘নির্বাচন ঘিরে জঙ্গি ও সশস্ত্র সন্ত্রাসীদের আমাদের গোয়েন্দারা নজদারিতে রেখেছেন। তথ্য পেলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত এমন তথ্য নেই যে কোনো রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করবে।’

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নে মঈন বলেন, ‘জঙ্গিদের মুভমেন্ট বা কোনো কর্মকাণ্ডের তথ্য পেলেই তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হচ্ছে। তবে নির্বাচন ঘিরে কোনো জঙ্গি তৎপরতা আছে এমন তথ্য আমাদের কাছে আসেনি।’

নতুন জঙ্গিদের আমির দেশের অভ্যন্তরেই আছেন

নতুন এই জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ দেশের অভ্যন্তরেই আছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তবে, কোথায় আছেন, সেটা নিশ্চিত করতে র‌্যাবের গোয়েন্দারা কাজ করছেন বলে জানিয়েছেন খন্দকার আল মঈন।

নতুন জঙ্গি দলের সদস্যরা তাদের আমিরের নির্দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাহলে আমিরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, আমিরের নির্দেশেই তারা সব করছেন। আমরা আমিরের অবস্থান জানতে প্রতিনিয়ত কাজ করছি। যতটুকু তথ্য আছে তাদের আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ দেশের অভ্যন্তরেই আছেন। তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দারা কাজ করছেন।’

র‌্যাব বলছে, ‘সংগঠনের আমির আনিসুর রহমান ওরফে মাহমুদের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের প্রধান নাথান বমের সুসম্পর্ক ছিল। নাথান বমের সঙ্গে তাদের অর্থের বিনিময়ে চুক্তি হয়। এরপর তারা পাহাড়ে আশ্রয়, অস্ত্র ও রসদ সরবরাহ এবং সশস্ত্র প্রশিক্ষণ দেয়। বিভিন্ন সময় কেএনএফের প্রধান নাথান বম, বাংচুং, রামমোয়, ডিকলিয়ান, পাহল ও কাকুলিসহ অনেকেই প্রশিক্ষণ ক্যাম্পে আসত।’

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকে ভারত, চীন বা আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন,

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক ফল হিসেবে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দুই দেশের সমঝোতার ভিত্তিতে সব খাতেই কর্মী নিয়োগের পথ সুগম হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই ধাপে ধাপে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরকে তিনি স্বাগত জানাচ্ছেন। তার মতে, এ সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন—এ বিষয়ে সরকারের পদক্ষেপ