বুধবার, ৪ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বিসিসি নির্বাচন: অভিযোগ আর প্রতিশ্রুতি দিয়েই চলছে মেয়র প্রার্থীদের প্রচারণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ৪:২৮

শেয়ার করুনঃ
বিসিসি নির্বাচন: অভিযোগ আর প্রতিশ্রুতি দিয়েই চলছে মেয়র প্রার্থীদের প্রচারণা

আসন্ন বরিশাল সিটি নির্বাচনকে সামনে রেখে মাঠ গরম করছেন মেয়র প্রার্থীরা। প্রায় প্রত্যেক প্রার্থী বলছেন, গত এক দশকে নগরবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। এমনকি বঞ্চনার শিকার হয়েছেন নগরবাসী। এ বিষয়টিকে সামনে রেখেই ১২ জুনের নির্বাচনে ভোট চেয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। প্রচারণার ক্ষেত্রে বঞ্চনার বিষয়টি বেশি তুলে ধরছেন আওয়ামীলীগের নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। মনোনয়ন পাওয়ার পর থেকেই নগরবাসীর কাঙ্খিত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এ প্রার্থী। এদিকে জাতীয় পার্টির মনোনীত লাঙলের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস দলীয় মনোনয়ন  পাওয়ার পর থেকেই ইভিএম-এ ভোট গ্রহণ না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি এ প্রার্থীও দাবী করছে গত ৫ বছরে নগরবাসীকে অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে। এ বিষয়টি মাথায় রেখেই নগরবাসী এবার লাঙল মার্কায় ভোট দিবেন এমন প্রত্যাশা তার। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুর্নীতির মূলোৎপাটন করে ও সমাজের সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠার জন্য হাতপাখায় ভোট প্রার্থনা করছেন। এছাড়া স্বতন্ত প্রার্থীরা নির্বাচনের মাঠে না নামলেও ঘরোয়া বৈঠকে উন্নয়নের কথা বলছেন।

আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী, বিভিন্ন সংগঠন আর মাঠ পর্যায়ে নিয়মিত মতবিনিময়, সৌজন্য সাক্ষাত আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশন একটি প্রতিষ্ঠান। ফিরিয়ে আনা হবে কর্পোরেশনের সেবার পরিবেশ। গত দশ বছরেও বরিশালবাসী কোন মানবিক সেবা পায়নি। উল্টো বঞ্চনার শিকার হয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে সেবা করার জন্য পাঠিয়েছেন। আমি নির্বাচিত হতে পারলে ১২ জুনের পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার মতামতেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন। সবার সহযোগীতায় আমরা সেই লক্ষ্যে পৌছাবোই। আমরা গড়বো নতুন বরিশাল। এখানে দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন আমি যাতে সেই কাংখিত সেবা দিতে পারি আগামী ১২ জুন আমাকে নির্বাচিত করার মাধ্যমে সুযোগ তৈরী করে দিবেন। নির্বাচিত হলে এখানের সকল সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে। 

আরও

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়, দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লাঙল মার্কার এ প্রার্থী শুরু থেকেই বরিশাল সিটি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ না করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বরিশাল সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এ মেয়র প্রার্থী। সম্প্রতি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি  বলেন, বরিশালে দখলবাজির নগ্ন উৎসব চলছে। আগে ভাতিজার আমলের মাছবাজার, লঞ্চ ঘাট, স্পীডবোড ঘাট, বাসস্ট্যান্ড চাচার বাহিনী নমিনেশন পাওয়ার পর দখল করে নিয়েছে। বিগত ৫ বছর দিনের অফিস রাতে বাসভবনে করেছে আগামীতে কোথায় অফিস করবেন তা সময় বলে দেবে। তিনি বলেন, গত ৫ বছরের দুঃশাসনের কথা মানুষ ভুলতে পারেনি, নতুন করে হুন্ডা আর গুন্ডা বহিনীর তান্ডব শুরু হয়েছে। আমরা দুঃশাসন থেকে মুক্তি চাই। আগামী ২৬ মের পর ঘরে ঘরে লাঙ্গল মার্কা পৌঁছে দিতে নেতাকর্মীদের আহবান জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনার ও সরকারকে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করারও আহবান জানান। 

বিসিসি নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে সম্প্রতি তিনি গুটি কয়েক সংবাদকর্মীকে নিয়ে রাতের বেলা মতবিনিময় করেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে। গতকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়া পরবর্তী যে সকল নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হয়েছে সে সকল নীতি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প কোন আদর্শ নাই। ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হলে দেশের মানুষ ন্যায্য অধিকার পাবে, গরীবের মুখে হাসি ফুটবে, দুর্নীতির মূলোৎপাটন হবে ও সমাজের সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বরিশালে গরীব, দুঃখী ও মেহনতি মানুষ তাদের নাগরিক অধিকার পূর্ণাঙ্গ ভোগ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব নগরী গড়ে তোলা হবে। দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে বরিশালকে একটা শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। 

আরও

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

অপরদিকে নির্বাচনী আচরণ বিধি মেনে এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেননি দাবী করে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন বলেন, স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে তিনি ঘরোয়া বৈঠক করছেন। আগামী ২৬ মে প্রতীক বরাদ্দের পরই মূলত আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জানিয়ে তিনি বলেন, বরিশাল নগরবাসী বিগত সাড়ে ৪ বছরের দুঃশাসন দেখেছেন। বরিশালকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দিয়ে উল্টো ভোগান্তির নগরী করেছেন মেয়র। নির্বাচিত হতে পারলে ওয়ার্ড ভিত্তিক গণ্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দের পরামর্শ নিয়েই নগরবাসীর উন্নয়নে কাজ করবেন বলে জানান স্বতন্ত্র এ প্রার্থী।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী