বুধবার, ৪ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বিসিসি নির্বাচন: হাসানাতের দিকে তাকিয়ে সাদিক অনুসারী নেতাকর্মীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ১:৩৩

শেয়ার করুনঃ
বিসিসি নির্বাচন: হাসানাতের দিকে তাকিয়ে সাদিক অনুসারী নেতাকর্মীরা

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই এ আলোচনা চলছে। নৌকার মনোনয়ন পাওয়ায় সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষ নেয় স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ অনুসারীরা। আর সাদিকের পক্ষ নেয় মহানগর আওয়াামীলীগ নেতৃবৃন্দ। 

এরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি। শুরু হয় চাচা-ভাতিজা গ্রুপের দ্বন্দ্ব। এরপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগে সাদিক অনুসারী মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেফতারের পর সেই দ্বন্দ্ব আরো জোড়ালো হয়। গ্রেফতার এড়াতে সাদিক অনুসারী নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তবে গত বুধবার আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্র। 

আরও

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

এছাড়া গত শুক্রবার নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত তার বড় ভাবির (আবুল হাসানাত আবদুল্লাহ স্ত্রী) কবর জিয়ারত করেন। এতে সাদিক অনুসারী নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। এখন শুধু হাসানাতের বরিশাল আসার অপেক্ষায় তারা। তিনি বরিশাল এসে যৌথ সভা করার পরই একযোগে নৌকার প্রচারণায় নামবেন এমনটি জানা গেছে।

সূত্রমতে, গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয় বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। এ নিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ ভিন্ন অবস্থান নেন। যা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। আর মেয়র সাদিক আবদুল্লাহ এখনও ঢাকায় অবস্থান করায় তিনিও চাচার পক্ষে ভোটের মাঠে নামেননি। তবে একাধিকবার তার অনুসারী নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে নির্দেশনা দেন। কিন্তু তার কোন অনুসারীই এখন পর্যন্ত নৌকার পক্ষে মাঠে নামেননি। এদিকে গত রবিবার আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগ ওঠে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই দিন রাতেই মামলার প্রেক্ষিতে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ মামলার এজাহারভুক্ত মান্না ও তার ১০ সহযোগীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। এদিকে ওই ঘটনার দিন রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

বিসিসি নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। এর প্রধান করা হয়েছে আবুল হাসনাত আবদুল্লাহকে। এরপর গত শুক্রবার দুপুরে এই প্রথম খোকন সেরনিয়াবাত তার বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী প্রয়াত সাহান আরা আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও অন্য নেতারা তার সঙ্গে ছিলেন। আর এতে করে দলীয় নেতাকর্মীরা মনে করছেন, ভাবির কবর জিয়ারত করার ঘটনাটি বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলমান দ্বন্দ্ব ও সংঘাতের অবসান হতে চলছে। বিশেষ করে তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস থাকায় এই ধারণা আরও বদ্ধমূল হচ্ছে। তবে এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরকে দেখা যায়নি। 

এদিকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষের নেতারা এখন পর্যন্ত কেউ আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে নির্বাচনি মাঠে না নামলেও নির্বাচন পরিচালনায় আবুল হাসানাত আবদুল্লাহকে টিম লিডার ঘোষণার পর সাদিক অনুসারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটির ছবি পোস্ট করে অনেক নেতাকর্মীই নৌকার পক্ষে ভোট চাইতেও দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক অনুসারী একাধিক নেতাকর্মী জানান, দক্ষিণ বাংলার আওয়ামীলীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ বরিশালে এলেই সব ধরণের শংকা কেটে যাবে। আর ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে মাঠে নামবেন তারা। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, আবুল খায়ের আবদুল্লাহ দলীয় প্রার্থী। তাকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। শিগগিরই ঢাকা থেকে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালে ফিরে যৌথসভা করে আমাদের নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা মাঠে নামব।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী