ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে
জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ।