সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আট মাসে প্রবাসী আয় এলো ১৪ বিলিয়ন ডলার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১৭:৪৯

শেয়ার করুনঃ
আট মাসে প্রবাসী আয় এলো ১৪ বিলিয়ন ডলার

 দুই মাস বৃদ্ধির পর আবারও ফেব্রুয়ারি মাসে হোঁচট খেলো প্রবাসী আয় (রেমিট্যান্স)। তবে ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসাবে এখনো ইতিবাচক ধারায়।এ সময়ে প্রবাসী আয় এলো ১৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৪০১ কোটি ৩৪ লাখ টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশমিক ৪৮ শতাংশ বেশি।

বুধবার (১ মার্চ) হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ১২ লাখ ৬০ হাজার বা ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার পাঠিয়েছে। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) যা  ১৬ কোটি ৭০৫ কোটি ৪৮ লাখ টাকা। আগের মাস জানুয়ারিতে এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার।

আরও

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর প্রাণহানি

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর প্রাণহানি

সব মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে এক হাজার ৪০১ কোটি ৩৪ লাখ বা ১৪ দশমিত শুন্য ১ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।চলতি ২০২২-২৩ অর্থবছরে সুখবর দিয়ে শুরু করেছিল প্রবাসী আয়ে।  প্রথম মাস জুলাইয়ে ২১০ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। দ্বিতীয় মাস আগস্টে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।  

পরের মাস সেপ্টেম্বরে হোঁচট খায়; নেমে আসে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলারে। অক্টোবরে তা আরও কমে ১৫২ কোটি ৫৫ লাখ ডলারে নেমে আসে।পরের তিন মাস টানা বেড়েছে; নভেম্বরে আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। গত বছরের শেষ মাস ডিসেম্বরে আসে ১৭০ কোটি ডলার। ২০২৩ সালের প্রথম মাস জানুয়ারিতে আসে আরও বেশি,  ১৯৬ কোটি ডলার।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

কিন্তু ফেব্রুয়ারিতে তা বেশ কমে ১৫৬ কোটি ১২ লাখ ডলারে নেমে এসেছে। দুই মাস ইতিবাচক ধারার সূচনা অব্যাহত থাকার পর ফেব্রুয়ারি মাসে হোচক খাওয়ার পেছনে কম দিনের মাসের প্রভাব ফেলেছে মনে করছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিট্যান্সপ্রবাহের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়,  ফেব্রুয়ারি মাসে দেশে আসা ১৫৬ কোটি ডলার প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৪ কোটি ৫ লাখ ডলার। আর ৯টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬১ লাখ ৮০ হাজার ডলার। সব মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এক হাজার ৪০১ কোটি ৩৪ লাখ (১৪.০১ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।  প্রবাসী আয় বৈদেশিক রিজার্ভের বড় মাধ্যম। যা তুলনামূলক কম ব্যয়ের মাধ্যমে অর্জিত হয়। ২০২২-২৩ অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সে নিম্নমুখী হওয়ার পর বেশ কিছু ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এর মধ্যে হুন্ডি ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা; রেমিট্যান্সে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা; রেমিট্যান্স পাঠাতে ফি প্রত্যাহার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর মতো উদ্যোগ নেওয়া হয়। পরের মাস থেকেই সুফল পাওয়া শুরু হয়। বাড়তে থাকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা।

 বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো ঠেকাতে আর্থিক গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) বিভিন্ন উদ্যোগের কাজ দিচ্ছে। তারা (বিএফআইইউ) এখন পর্যন্ত সন্দেহভাজন ৫ হাজার ৭৬৬ জন এজেন্ট চিহ্নিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠায়।  

এর মধ্যে হুন্ডির সঙ্গে জড়িত ২ হাজার ২৬৬ জনের এজেন্ট এবং তিনজনের ডিস্ট্রিবিউটরশিপ বাতিল করা হয়। বিএফআইইউ যে ৫ হাজার ৫৫৭ সুবিধাভোগীর এমএফএস হিসাব অবরুদ্ধ করেছিল, সেখানে জমার পরিমাণ ছিল ২ কোটি ৩২ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে ২ হাজার ৯৫৩টি হিসাব সচল করা হয়েছে।  

বাকি ২ হাজার ৬১৪টি হিসাবে শুধু উত্তোলন বন্ধ আছে। এর মধ্যে ৮০০ জনের বেশি হিসাবধারী তাদের হিসাব সচল করার লিখিত আবেদন করেছেন। বিএফআইইউর কাছে যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিনা সে তথ্য খতিয়ে দেখছে তারা।

 ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স কিছুটা কমলে বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো ঠিক জায়গা। এগুলো অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় করা হয়েছে। এটা একদরের দিকে যাচ্ছে। ফলে যারা ডলার কিনে মজুদ করতো তারা আর তা করবে না। এই ভেবে মজুদ করবে না যে, ‘কিনলেই কম দামে বিক্রি করতে হবে’।তারা বলছেন, সুদ হার নমনীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিনিময়ে হারের ওপরে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

যারা রেমিট্যান্স পাঠান, তাদের আরও বেশি হারে পাঠানোর জন্য মোবাইল ফাইনান্সিং সার্ভিসের মতো মাধ্যম চালু হয়েছে; এগুলো আরও সহজতর করতে হবে। প্রবাসীদের মধ্যে যাদের আয় রোজাগার বেশি, তারা যেন ট্রেজারি বন্ড, বাংলাদেশ ব্যাংক বন্ড-বিল ডিজিটাল মাধ্যমে আরও তাড়াতাড়ি কিনতে পারেন এটাও নিশ্চিত করতে হবে।  তাহলে দেশে আরও অনেক ডলার আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যে সব সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো অব্যাহত রাখতে হবে।  

সর্বশেষ সংবাদ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে গণধর্ষণ! গ্রেপ্তার-১

তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে গণধর্ষণ! গ্রেপ্তার-১

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় অবস্থিত স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসামগ্রী এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। পরে প্রশাসনিক ভবনে কাস্টমস, এনবিআর, বিজিবি,

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাই এর প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনায় অবস্থিত এপেক্স শো-রুমের সামনে থেকে খালেদ মিয়া, কাওছার মিয়া এবং সিয়াম মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা, ও চাকু আটক করা হয়।  পুলিশ জানায়, থানার সাব ইন্সপেক্টর সুজন কান্দি পাল এর নেতৃত্বে

তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে গণধর্ষণ! গ্রেপ্তার-১

তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে গণধর্ষণ! গ্রেপ্তার-১

নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা বহুল আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজ (৪২) কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১১,

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একমাত্র ফিলিং স্টেশনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র জ্বালানি সংকট। তেলের আশায় গত রাত থেকেই মোটরসাইকেল আরোহীরা সড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। অনেকেই সড়কের পাশে অবস্থান নিয়ে রাত কাটিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে হিলি ফিলিং স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সকালে পাম্প এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের লাইন দেখা যায়। সীমিত জ্বালানি সরবরাহের