মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ছাত্রলীগকে সর্বজন প্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে :এনামুল হক শামীম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ২০:৫০

শেয়ার করুনঃ
ছাত্রলীগকে সর্বজন প্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে :এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা সকল নেতা-কর্মীকে মনে রাখতে হবে। ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলা, ঐতিহাসিক ৬ দফা, ১১ দফাকে নিয়ে সারাদেশে আন্দোলন গড়ে তোলা এবং সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই ছাত্রলীগকে সর্বজন জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুরের দুই কৃতিসন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। তাদের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেশের বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রের ঝনঝনানিতে পরিণত হয়েছিল। গত ১৩ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই, সেশন জট নেই। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া জননেত্রী শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। তিনি প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এজন্য জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন। এছাড়া শিক্ষকদেরও তিনি নানাভাবে সম্মানিত করছেন। তাই আগামী নির্বাচনেও জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আনবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

উপমন্ত্রী শামীম বলেন, করোনাকালে ছাত্রলীগের নেতারা মানুষের বাড়ি খাবার পৌছে দিয়েছে, লাশ দাফন ও সৎকার করেছে, অক্সিজেন সিলিন্ডার পৌছে দিয়েছে।কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছেন। ছাত্রলীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানবিক ছাত্র সংগঠন। তাই ছাত্রলীগকে সেই ধারাবাহিকতা অব্যহত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখবে। 

ইকবাল হোসেন অপু এমপি বলেন, বিশ্বদরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে চলবে, সেটিই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন মাতৃভাষা আদায়ের জন্য, যে সংগঠন এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছে, যে সংগঠন এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা নিচ্ছে, সেই সংগঠনের নামই বাংলাদেশ ছাত্রলীগ। তাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে ক্লিন ইমেজ নিয়ে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এখনো একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে এই স্বাধীন বাংলাদেশে। এই দেশের আলো বাতাসে বেড়ে উঠলেও তাদের মনে এখনো পাকিস্তান প্রীতি। যারাই অগ্নিসন্ত্রাস করে দেশকে উৎতপ্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে হবো।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আগামীদিনে আমরা জননেত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবো। 

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, ছাত্রলীগের সৃষ্টিই হয়েছে চ্যালেঞ্জ সংগ্রামের মধ্য দিয়ে। সূচনা থেকে অদ্যাবধি ছাত্রলীগের সব অর্জনই আকাশসম প্রতিকূলতাকে অতিক্রম করে। ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সরকার প্রধান পেয়ে আমরা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সৌভাগ্যবান। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের পথে শিক্ষার্থী ও তরুণসমাজকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এবং একই আওয়াজ তুলে ছাত্রলীগ নৌকার বিজয় সুনিশ্চিত করবে।

জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

বিশেষ বক্তা ছিলেন, ছাত্রলীগের

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

সম্মানিত অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাগর আহমেদ ও দক্ষিণের সজল কুন্ডু।

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের আর আন্দোলনের সুযোগ নেই, বললেন প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকদের আর আন্দোলনের সুযোগ নেই, বললেন প্রতিমন্ত্রী টুকু

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

শূন্য পাস করা ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

শূন্য পাস করা ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

এ সম্পর্কিত আরও পড়ুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। এসব দাবি পূরণ না হওয়ায় তাঁদের

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদটি সাত মাস ধরে শূন্য থাকায় ভূমিসেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন ভূমি অফিসে আবেদন ও ফাইল জমা থাকলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে

শ্রীমঙ্গলে দুই দফা অভিযান, ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

শ্রীমঙ্গলে দুই দফা অভিযান, ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে আনুমানিক ২৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় জ্বালানি অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স। উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে দুটি পৃথক জোনে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ আবিষ্কার দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাপেক্স সূত্রে জানা গেছে, গত ৮