
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:২২

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় ঐতিহাসিক ৭ ও ১৭ই মার্চ জতীয় শিশু দিবসে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।