
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৩

মিরপুরের বায়তুল মনির জামে মসজিদ এবং হাজি মনির উদ্দীন হাফিযীয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিফযুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগি অংশ্রগ্রহন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ এবং পুরস্কার বিতরন করা হয়।
পুরষ্কার বিতরন করেন মিরপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম হানিফ, মোহাম্মদ মুরাদ হোসেন, কাউন্সিলর ১২ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মুজিব সারোয়ার মাসুম, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এ হিফযুল কোরআন উপলক্ষ্যে ওয়াজ করেন হাফেয মাওলানা মুফতি মহিউদ্দীন আজমী, হাফেয মাওলানা মুফতি মোহাম্মুদুল্লাহ আল মাদানী ও হাফেয মাওলানা ক্বারী মোহাম্মদ এমদাদুল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় আরো বক্তব্য শামসুল হক, সাবেক সহ সভাপতি মিরপুর থানা আওয়ামীলীগ, খায়রুল উদ্দীন আহমেদ, সাংগঠিন সম্পাদক, ঢাকা মহা নগর উত্তর যুবলীগ। আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি, মসজিদ এবং মাদ্রাসা কমিটি।
সকল অতিথিদের স্বাগত জানান রোটারিয়ান খায়রুল আলম লিমন, জয়েন্ট সেক্রেটারি মাদ্রাসা এবং মসজিদ কমিটি। বক্তারা সকলেই ইসলামের জীবন ধারা যেন সর্বক্ষেত্র মানা হয় সেই দোয়া করেন এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ এবং মদ্রাসা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহেদুল ইসলাম।