
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ২:১৫

খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে মেহেরপুরের গির্জা গুলোতে বাড়ানো হয় সাজসজ্জা। জেলার ২৯ টি গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন পালিত হয়। এতে অংশ নেন খ্রিস্টীয় ধর্মের অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক নেতা কর্মীরা।
রবিবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকে গীর্জা গুলোয় প্রভূ ভোজের উপশানার মধ্যে দিয়ে বড়দিন শুরু হয়। মেহেরপুর জেলা শহরের গীর্জাসহ মুজিবনগর উপজেলার বল্লভপুর, ভবের পাড়া, রতনপুর, গাংনী উপজেলার নিত্যনন্দপুর, চৌগাছাসহ ২৯টি গীর্জায় এক যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে শনিবার রাত ১২ টার দিকে প্রদীপ প্রজ্বলন ও আতশবাজিসহ নানা আয়োজনের মধ্য বড় দিনকে বরণ করে নেয় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা। ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রবিবার দুপুর বারোটা থেকে গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনকে ঘিরে খীস্টান পল্লীগুলো সাজানো হয় বর্ণিল সাজে।
খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় মেহেরপুরে।

