রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁয় অবহেলায় শহীদদের স্মৃতি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০:৫৫

শেয়ার করুনঃ
নওগাঁয় অবহেলায় শহীদদের স্মৃতি!

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সারা দেশের মতো নওগাঁতেও পাকিস্তানি সেনাবাহিনী বর্বরতম হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন ও গণহত্যার মতো বিভীষিকার সাক্ষী রেখে গেছে। ওই সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার চিহ্ন নওগাঁর বিভিন্ন বধ্যভূমিতে রয়েছে। এসব স্থানে গণহত্যা চালিয়ে লাশগুলো গাদাগাদি করে পুঁতে রাখা হয়েছিল। 

দীর্ঘদিন এসব বধ্যভূমি আবিষ্কার করে যথাযথ সংরক্ষণ করা সম্ভব হয়নি। সম্প্রতি এসব বধ্যভূমির তালিকা তৈরি এবং কিছু কিছু বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও অধিকাংশই আজও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। স্মৃতিফলক ও সীমানাপ্রাচীর না থাকায় সারা বছরই এসব বধ্যভূমি ও গণকবর ঝোপঝাড়ে ভরে থাকে। 

আরও

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

অনেক সময় বধ্যভূমিতে গো-টারণভূমি ও স্থানীয়রা বিচরণ করে। কিছু বধ্যভূমিতে ইতোমধ্যে মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের পক্ষ থেকে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। আবার যেগুলোতে স্মৃতিফলক রয়েছে সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নেই। একুশে পরিষদ নওগাঁ, নামের একটি সামাজিক সংগঠন জেলার ১১টি উপজেলায় অনুসন্ধান চালিয়ে এ ধরনের ৬৭টি বধ্যভূমির তথ্য সংগ্রহ করেছে।

এগুলোর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৫টি, মহাদেবপুর উপজেলায় ৫টি, বদলগাছি উপজেলায় ৬টি, মান্দা উপজেলায় ৪টি, পত্মীতলা উপজেলায় ৭টি, আত্রাই উপজেলায় ১৩টি, রাণীনগর উপজেলায় ৩টি, ধামইরহাট উপজেলায় ৩টি, নিয়ামতপুর উপজেলায় ২টি, সাপাহার উপজেলায় ৮টি এবং পোরশা উপজেলায় ১টি বধ্যভূমি রয়েছে।

আরও

কুয়াকাটায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক আটক

নওগাঁ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কুয়াকাটায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক আটক

নওগাঁর সবচেয়ে বড় গণহত্যার ঘটনাটি ঘটে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে। ১৯৭১ সালের ২৮ আগস্ট সকালে পাকিস্তানি বাহিনী তাদের দোসর রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকুরিয়া গ্রাম ঘেরাও করে। তারা ওই গ্রামের বাসিন্দাদের পাকুরিয়া স্কুল মাঠে এনে জড়ো করে বেপরোয়া গুলি চালায়। এতে ১২৮ জন শহীদ হন। পাকুরিয়ার গণহত্যায় নিহত ৭৩ জনের নাম পাওয়া গেছে। পাকিস্তানি বাহিনী সেখান থেকে চলে গেলে গ্রামবাসী লাশগুলোকে একই কবরে পুঁতে রাখেন। এটি পাকুরিয়া বধ্যভূমি নামে পরিচিতি লাভ করে। এই উপজেলায় অপর তিনটি বধ্যভূমির মধ্যে ১৯৭১ সালের ৬ নভেম্বর ভাঁরশো ইউনিয়নের কবুলপুর গ্রামে গুপ্তির পুকুর পাড়ে পাকিস্তানি বাহিনী চারজনকে গুলি করে হত্যা করে। তারা মরদেহগুলো একই কবরে পুঁতে রাখে। এটি কবুলপুর গণহত্যা নামে পরিচিত।

জেলার দ্বিতীয় বৃহত্তম গণহত্যা সংঘটিত হয় রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে। ১৯৭১ সালের ২৫ এপ্রিল সকাল ৮টায় এই গ্রামে পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫২ জন মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল আতাইকুলা গ্রামের সবুজ চত্বর। পরে একটি গর্তে লাশগুলো পুঁতে রাখা হয়। এটি আতাইকুলা গণহত্যা হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

১৯৭১ সালের ২৫এপ্রিল নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামের একটি পুকুরে দোগাছি, কিদিরপুর, পিরোজপুর ও শিমুলিয়া ইত্যাদি গ্রাম থেকে ধরে এনে মোট ৫৫ ব্যক্তিকে গুলি করে এবং রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে।

মহাদেবপুর উপজেলার দেবীপুর গ্রামে ২৬ এপ্রিল সকাল ১০টায় নয় জনকে এবং একই দিনে উপজেলার মহিষবাতান গ্রামে আক্রমণ চালিয়ে মোট ৩০ জনকে হত্যা করে। এদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেলেও ১২ জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের একই স্থানে মাটিচাপা দেয়া হয়।

বদলগাছী উপজেলায় ৮ নভেম্বর পাক হানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে কমপক্ষে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৭ অক্টোবর ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট সাতজনকে গুলি করে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পত্মীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগরে ৩০ নভেম্বর সকাল ১০টায় রাজাকারদের সহায়তায় ১৮ জন মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের সেখানে মাটিচাপা দেয়া হয়। এছাড়া এই উপজেলার মধুইল গ্রামে দুই জনকে, আমন্তপুর গ্রামে পাঁচজনকে, গগণপুরে চারজনকে এবং দুর্গাপুর জঙ্গলপাড়ায় সাতজনকে হত্যা করা হয়।

আত্রাই উপজেলায় তারাটিয়া গ্রামে গণহত্যায় ১০ জনকে, মহাদিঘী গণহত্যায় সাতজনকে, জালুপোঁওয়াতা কচুয়ার গণহত্যায় ১২ জনকে, পাইকড়া গণহত্যায় সাতজনকে গুলি করে ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সিংসাড়া গ্রামে ২৫ মে রাতে হামলা চালিয়ে প্রায় ২৮ জনকে হত্যা করে গণকবর দেয়া হয়। মিরাপুর গ্রামে ১১ জুলাই সকাল ১০টায় পাকিস্তানি সেনারা আক্রমণ করে ২৫ ব্যক্তিকে গুলি করে হত্যা করে। তাদের সেখানে একটি গণকবরে মাটিচাপা দেয়া হয়।

ধামইরহাট উপজেলার দুটি বধ্যভূমি রয়েছে। এসবের মধ্যে ১৯৭১ সালের ১৪ আগস্ট কুলফতপুর গ্রামে মাঠে কৃষি কাজ করার সময় ১৮ জনকে এবং পরে কুলফতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের ১৪ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে গণকবর দেয়া হয়। 

নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে ১৯৭১ সালের ১ মে বেলা ১১টায় তিনজনকে গুলি করে হত্যা করে এবং ২৯ সেপ্টেম্বর ভোর ৫টায় একই উপজেলার কাড়ালিপাড়া সোনারপাড়া গ্রামে ছয় ব্যক্তিকে গুলি করে হত্যা করে গণকবর দেয়া হয়। 

সাপাহার উপজেলায় সাপাহারমুক্ত করার সম্মুখযুদ্ধে ১৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অপরদিকে জেলার পোরশা উপজেলার শিষা গণপতিপুর গ্রামে ২৪ এপ্রিল ৪ জনকে গুলি করে হত্যা করা হয়।

নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’র সহ-সভাপতি মোস্তফা-আল-মেহমুদ রাসেল বলেন, ‘আমরা ৬৭টির মতো স্থান চিহ্নিত করেছি। সেই জায়গাগুলো ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেখানে বাড়ি-ঘর, দালানকোঠা নির্মিত হচ্ছে। যেখানে স্মৃতিফলক নাই, সেখানে স্মৃতিফলক নির্মাণ ও শহীদদের স্বীকৃতি প্রদান এবং রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দিবসগুলো পালনের দাবি জানান তিনি।

তিনি বলেন, অনেক বধ্যভূমির ওপরে মানুষ অবাধে চলাচল করে। সেখানে স্থানীয়রা অবাধে বিচরণ করায় এ কারণে বধ্যভূমির পরিবেশ নষ্ট হচ্ছে এবং শহীদদের প্রতি মারাত্মক অসম্মান করা হচ্ছে। বধ্যভূমিগুলোকে সরকারিভাবে দেখভালের দায়িত্ব নেয়া উচিত।

মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ বলেন, বধ্যভূমিগুলোতে যদি সংরক্ষণ করা যায়, তাহলে তাদের অস্তিত্বে প্রমাণ হবে যে বাংলাদেশে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল। বধ্যভূমির মধ্যে ১২টি বধ্যভূমিতে শহীদ স্মৃতিফলক রয়েছে। এর মধ্যে পাঁচটি বধ্যভূমির সীমানাপ্রাচীর আছে। জেলার যেখানে বধ্যভূমি আছে সেগুলোতে আমরা প্রাচীর ও স্মৃতিফলক করার জন্য চেষ্টায় আছি।’ তবে সরকার যদি দ্রুত সহায়তা করত, তাহলে কাজগুলো আরও দ্রুত সময়ের মধ্যে পরিপাটি করে সম্পন্ন করা যেত।

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস, চালু হচ্ছে ৩২ সমন্বিত রুট

ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস, চালু হচ্ছে ৩২ সমন্বিত রুট

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীসেবা উন্নত করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) প্রস্তাবিত ৩২টি রুটের মধ্যে ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আনা

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে। জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হতাশাজনক ফলাফল দেখা গেছে। এবার জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। পাসের হার প্রায় ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন। উপজেলাভিত্তিক

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জানতে

গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা, বাবুর্চির পর সহকারীরও মৃত্যু

গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা, বাবুর্চির পর সহকারীরও মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় গুরুতর আহত তাঁর নারী সহকারী সোনাবান বিবিও (৭৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ২টার