শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ৩ কোটি টাকা লোপাটের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ১:২০

শেয়ার করুনঃ
কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ৩ কোটি টাকা লোপাটের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভবন পুন:নির্মান ব্যয়ে অস্বচ্ছতা, ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয়ে অনিয়ম, দুর্নীতি করে মসজিদের ৩ কোটি ১৪ লক্ষ টাকা লোপাটের সত্যতা মিললেও সংশ্লিষ্ট প্রশাসন নিশ্চুপ হয়ে থাকায় এ নিয়ে ধর্মপ্রান মুসুল্লীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। 

কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এ বিপুল পরিমান অর্থ লোপাটের ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ এবং সাবেক ক্যাশিয়ার প্রয়াত আঃ বারেক মীর কে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তারা। মসজিদ কমিটির সাবেক সম্পাদক এসএম রাকিবুল আহসান দাতা হয়ে নিজের নামে, স্ত্রী সুরাইয়া নাসরিনের নামে, সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমানের নামে, মাহবুব’র আত্মীয় স্বজন ও ব্যবসায়ী পার্টনারের নামে ২৬টি দলিলে মসজিদের বিপুল পরিমান ভূ-সম্পত্তি নাম মাত্র মূল্যে বিক্রী করেন। 

আরও

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

এর আগে সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান সহ ৬ জনের বিরুদ্ধে মসজিদের ৪ কোটি ৮৪ লক্ষ টাকা লোপাটের লিখিত অভিযোগ করা হয় প্রধানমন্ত্রী, ধর্ম মন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে ওয়াক্ফ পরিদর্শক মোঃ জহিরুল হক শাহীন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। যার এক কপি ওয়াক্ফ প্রশাসক, ঢাকা বরাবর প্রেরন করা হয়েছে। কিন্তু এ প্রতিবেদন দাখিলের দীর্ঘদিন পরও জেলা প্রশাসকের বক্তব্য, প্রতিবেদন তাঁর চোখে পড়েনি। দেখে ব্যবস্থা নেবেন। 

এছাড়া বর্তমান মসজিদ পরিচালনা কমিটি মোটা দাগের এ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনে রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে মসজিদের প্রায় ১ লক্ষ টাকা খরচ করে নাম মাত্র মূল্যে বিক্রীত ওই সব জমির দলিলের সহিমোহর উত্তোলন করেন। এরপর থেকে সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি সবাই নিশ্চুপ। কমিটির মেয়াদ শেষ হলেই তারা যেন বাঁচে। যদিও মুসুল্লীদের তারা আশ্বস্ত করে চলছেন আইনী পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

কেন্দ্রীয় জামে মসজিদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

সূত্র জানায়, কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিপুল পরিমান অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগের তদন্তে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সম্পাদক এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, ক্যাশিয়ার মৃত বারেক মীর’র বিরুদ্ধে ২ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার ৭৬০ টাকা আত্মসাতের সত্যতা মেলে। এছাড়া মসজিদের ০.৮১ একর জমি ১ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যে বিক্রয় করায় অনিয়ম ও অবৈধ কৌশল অবলম্বন করার সত্যতা উঠে আসে তদন্তে।     

জেলা ওয়াক্ফ পরিদর্শক মো: জহিরুল হক শাহীন সাংবাদিকদের বলেন, আমি উর্ধ্বতনদের নির্দেশে তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেছি। পরবর্তী পদক্ষেপ কর্তৃপক্ষ নেবেন। এছাড়া ঐতিহ্যবাহী এ মসজিদটি ওয়াক্ফ ভুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, সাবেক কমিটি ব্যাংক হিসাবে টাকা পয়সা না রেখে নিয়মবহির্ভূত ভাবে নিজেদের হাতে রেখেছেন। এছাড়া মসজিদের ভবন পুন:নির্মান ব্যয় ও ভূ-সম্পত্তি নিয়ে তাদের অনেক অস্বচ্ছতা রয়েছে।  

জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন,তদন্ত রিপোর্টটি এখনও আমার চোখে পড়েনি। রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

ওয়াক্ফ, ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী প্রশাসক মোঃ সরোয়ার হোসেন বলেন, প্রশাসক মহোদয় ছাড়া আমি পরবর্তী পদক্ষেপ গ্রহন সংক্রান্ত বিষয়ে কোন কথা বলতে পারছিনা।   

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদটি নির্মিত হয় ১৯২১ সালে, দ্বিতল ভবন পুন:নির্মান শেষ হয় ২০১২ সালে। এ মসজিদের নামে, খেপুপাড়া মৌজা, ৬ নং জেএল, এসএ খতিয়ান নং ৪০৯, যার দাগ নং ১৭৯, ৬৪০ সহ একাধিক দাগে ২১.৯৬ একর জমির ছাপা রেকর্ড রয়েছে। তাই মসজিদ পরিচালনা কমিটিতে অন্তর্ভূক্ত হতে সর্বদা মুখিয়ে থাকে প্রভাবশালীরা ।

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায়

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌকায় থাকা বেশ কয়েকজনকে নিরাপদে তীরে

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম ইংরেজি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্লাসও নিতেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে পাঠদান করতেন। এ

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং