
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০:১৩

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান আলী প্রমানিকের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী, অধ্যক্ষ মো. আকরাম হোসেন, অধ্যক্ষ মো. নুর নবীপ্রমুখ।