
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১:৩২

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কলাবাগান এলাকা থেকে মঙ্গলবার বিকালে ২ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার ১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শায়নাল খান (৩৬) ও নাসির খান (৩৮)।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জেএম সিরাজুল কবির, এসআই মোশারফ হোসেন, এসআই শাহজাহজান আলী, এএসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, মঙ্গলবার বিকালে পদ্না নদীতে মাছ শিকার করছিলো কয়েকজন জেলে। এমন খবর পেয়ে পদ্মায় এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কলাবাগান এলাকা থেকে মাছ ধরা অবস্থায় ২ জেলেকে ২ হাজার মিটার জাল ও ১টি নৌকাসহ আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।