
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ৪:৪০

বরিশালের হিজলা উপজেলায় চলতি বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নির্দেশে সকলকে নিয়ে বর্ধিত সভার আহ্বান করে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার ২১ অক্টোবর সকাল দশটায় হিজলা উপজেলা আওয়ামীলীগের খুন্না বাজারে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু হওয়ার আগেই হট্টগোল শুরু হয় । এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম সরদার নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।
উত্তেজিত কর্মীরা ফারুকুল ইসলাম সরদার কে সভা থেকে বের করে দিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে ফারুক সরদার জানান, ঘটনার সময় যেহেতু সভাপতি উপস্থিত ছিলেন তাই তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন উপস্থিত হননি । এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কাছে জানতে চাইলে তিনি জানান, হিজলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ'র নির্দেশে আজ বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

আমি সভাস্থলের কাছাকাছি ২০-২৫ জন কর্মীসহ আসলে আমাদের সভাপতি মোবাইলে আমাকে সভায় আসতে নিষেধ করেন। আমি কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, পরিবেশ ভাল নয়। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি একটি স্বার্থান্বেষী মহল চায় না সম্মেলন শান্তিপূর্ণ ভাবে শেষ হোক।
পরিকল্পিতভাবে আজ সভায় বিশৃঙ্খলা করতে বেশকিছু উশৃঙ্খল লোকজন জড়ো করে সভাটা বানচাল করে। আমি সভাস্থলে আসলে হয়তো নেতাকর্মীদের সাথে ঝামেলা হতে পাড়তো। আমি চাই আমাদের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ'র নেতৃত্বে ও নির্দেশনায় হিজলার সম্মেলন সফল হবে ।
হিজলায় আওয়ামীলীগের মধ্যে অনেক দিন যাবত বিরোধ চলে আসছে। একটি সূত্র জানিয়েছেন জেলা আওয়ামী লীগ এর নির্দেশে আওয়ামীলীগ এর সকল নেতা কর্মীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করেন সভাপতি সুলতান মাহমুদ টিপু। পদ প্রত্যাশী নেতাগণ পূর্বের কমিটি বহাল থাকতে পারে এই ভেবে এমন উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করছেন।