রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিএনপি দেশের অস্তিত্ব বিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত : কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ২০:৫৩

শেয়ার করুনঃ
বিএনপি দেশের অস্তিত্ব বিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত : কাদের

বিরোধিতার নামে বিএনপি এ দেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না! আমরা বলতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী আত্মত্যাগ করেছে।

আরও

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ

তিনি বলেন, এ দেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আওয়ামী লীগ। সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে। বরং বিরোধিতার নামে বিএনপিই এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।

বিবৃতিতে আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যালটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায় বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মাথা পেতে গ্রহণ করেছে। নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই। নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

তিনি বলেন, বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়। ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী মানবতাবিরোধী অপরাধী খুনি তারেক রহমানই হলো এদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তারা নাকি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আমরা চাই, একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে তার কৃত অপরাধের শাস্তি কার্যকর করা হোক।

কাদের বলেন, বিএনপি বলছে— আওয়ামী লীগ নাকি সবক্ষেত্রে ব্যর্থ! তাহলে বিরোধীদল হিসেবে বিএনপি কি সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই, তাদের মুখে এ কথা মানায় না। ক্ষমতা দখলের ষড়যন্ত্র ও চক্রান্তমুখী রাজনীতি ছাড়া বিরোধীদল হিসেবে বিএনপির ভূমিকা কী?

তিনি বলেন, মহামারি করোনা মোকাবিলা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ জাতির কোনো প্রয়োজনেই তো বিএনপিকে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করতে দেখা যায়নি। বরং এদেশের যা কিছু নেতিবাচক ও কলঙ্কজনক অধ্যায়, যত নিষ্ঠুর হত্যাকাণ্ড তার প্রায় সবই বিএনপির নেতৃত্বে সংঘটিত হয়েছে।তাদের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও জনগণ নিরাপদ নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তালাক দেওয়া সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কতৃক অপহৃত মেহের আলী (৭৩) গুম, নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।  শনিবার ১১ এপ্রিল রাত ১০ ঘটিকার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার)

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী