
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ৪:২৯

মাদারীপুরে টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি পারভেজ কে ঢাকার নবাবগঞ্জ ব্যাংক পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে মাদারীপুর থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা হিমেল রায় জানান আমারা তথ্য প্রযুক্তির মাধ্যমে যানতে পারি আসামি পারভেজ দীর্ঘদিন পালিয়ে থাকার পরে নবাবগঞ্জ আগ্রহী ব্যাংকের সিকিউরিটি গাটের চাকুরী নিয়ে কর্মস্থালে আছে সেই সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর থানার একদল চৌকস টিম গত মঙ্গলবার (১৮অক্টোবর) সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর থানায় নিয়ে আসে এবং বুধবার (১৯অক্টোবর) দুপুরে মাদারীপুরে কোটে প্রেরণ করে।উল্লেখ গত ৭ই অক্টোবর মাদারীপুর মেসার্স রায়াত ইন্টারন্যাশনাল নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে কর্মরত থাকা অবস্থায় ৬লক্ষ ৫১হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দিন রাতে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি এবং ৫ই সেপ্টেম্বর পারভেজের নামে একটি মামলা দায়ের করেন মনিরুল ইসলাম তুষার ভুইয়া।
কোনো ট্যাগ পাওয়া যায়নি