
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ৩:৩২

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৬ জন জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার পদ্মা নদীর কুশাহাট, অন্তরমোড়, কলাবাগান এলাকা থেকে তাদেরকে আটক করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
আটককৃতরা হলেন, মামুন খান, আলামিন শেখ, আনোয়ার মন্ডল, সোহেল মন্ডল, বক্কার মন্ডল ও আলাউদ্দিন মন্ডল।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান। এছাড়াও এসময় সাজাপ্রাপ্ত জেলেদের কাছ থেকে ৮ হাজার মিটার জাল জব্দ করে নদীর পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ১০ কেজি ইলিশ এতিমখানায় প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশের একটি দল সহযোগিতা করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি