
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০:২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আন্ধার মানিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪ ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার হলেন, মো. রফিকুল শেখ এবং তার মেয়ে রানী আক্তার। জানা গেছে, রান্না ঘর ১টি ও তার মেয়ে রানী আক্তারের বসতঘর ১টি, রান্নাঘর ১টি, গোয়ালঘর ১টি, ৩টি ছাগল, ২০টি হাঁস, মুরগী, এবং ঘরে থাকা নগদ ১লক্ষ্য টাকা স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই পরিবারের ৫-৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সেই আগুনে পোড়া বাড়িতে ছুটে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। সেখানে গিয়ে মোস্তফা মুন্সী নিজস্ব তহবিল থেকে অসহায় সেই পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এর আগে শনিবার বিকালে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সেই পরিবারের মাঝে ২ বস্তা চাউল ও অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস দেন এবং সেই সাথে একটি সরকারি পাকা ঘর দেবারও আশ্বাস প্রদান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল।