
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ২৩:১২

আশুলিয়ায় চাঁদাবাজী মামলায় ইন্টারনেট ব্যবসায়ী সুমন মীরসহ দুই জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।রোববার (১৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার মূখ্য আদালতে তাদের পাঠানো হয়েছে।
এরআগে, শনিবার (১৫ অক্টোবর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে ।গ্রেফতার আসামিরা হলো- আশুলিয়া জামগড়া এলাকার তমিজউদদীন মীরের ছেলে সুমন মীর (৩২) ও একই এলাকার আপহাজ আলীর ছেলে শাহিন আলম (২৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় মারধর ও চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগী মারুফ আলম ভূইয়া৷ পরে গতকাল রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মীর ও শাহিন আলমকে আটক করা হয়। আজ দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি