
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ২১:৩৬

সারা দেশের বিক্রয় প্রতিনিধিদের সাথে একাত্মতা ঘোষণা করে সকল বিক্রয় পেশাজীবিদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, তারা কোন মন্ত্রণালয়ের অধীনে তা নির্ধারণ সহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় মানববন্ধন করেছেন বিক্রয় প্রতিনিধিগণ।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হিজলা শাখার উদ্যোগে শুক্রবার ১৪ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলার সদস্য ও সাবেক হিজলা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মোঃ রাসেল মোল্লা, সভাপতি কাজী ইয়াদুল করিম,
সহ- সভাপতি মোঃ কামাল হোসেন। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক পার্থ বড়াল, সদস্য বশির , মাইদুল, সাইদুল, শামীম, সোলায়মান তালুকদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ তাদের বক্তব্যে ৮ দফা দাবি গুলো তুলে ধরেন।

দাবি গুলো হলো : আনুসাঙ্গিক সুবিধা সহ মুল বেতন বৃদ্ধি করতে হবে, প্রতিনিধিদের চাকরি স্থায়ী করতে হবে, প্রভিডেন্টফান্ড চালু করতে হবে, চাকরিচ্যুত করতে হলে তিন মাসের বেতন দিতে হবে, কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে নগদ পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা করতে হবে, প্রতি ঈদ বোনাস বেতনের সমপরিমাণ টাকা দিতে হবে, শনিবার ব্যতীত সরকারি সকল ছুটি ভোগ করার সুযোগ দিতে হবে, বছরে শতকরা দশভাগ বেতন বাড়াতে হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

প্রধান বক্তা রাসেল মোল্লা তার বক্তব্যে বলেন, আমরা বিক্রয় প্রতিনিধিরা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি । তিনি শত বছরের অবহেলিত চা শ্রমিকদের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সারা বাংলাদেশে ২৫ লক্ষ বিক্রয় প্রতিনিধির পাশে দাঁড়িয়ে একইভাবে আমাদের দাবি পূরণ করবেন বলে বিশ্বাস করি।