
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১৭:৪৬

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাছ ব্যবসায়ী শহিদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহিদ উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান গণমাধ্যমকে জানান, সড়কের একপাশে আবাসন প্রকল্পের কাজের মালপত্র থাকায় ইজিবাইকটি সড়কের মাঝে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী গাছ ব্যবসায়ী শহিদ নিহত হন এবং হাসপাতালে নিলে জাহাঙ্গীরও মারা যায়।এ ঘটনায় ট্রাকচালক বাহাদুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি