
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৭:৩৩

রাহবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের পাশে মা ইলিশ রক্ষায় অভিযানে ফাঁদ পেতে এক ক্রেতাকে আটক করে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ ক্রেতাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। পরে জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ উপজেলার ২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি