
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৭:২৬

রাজধানীর বকশি বাজারে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ১টার দিকে রাজধানীর বকশি বাজার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে পথচারীরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবক শুধু তার নাম বলেছে। এছাড়া আর কিছু বলতে পারেনি।তিনি বলেন, নিহত যুবককে দেখে ভবঘুরে মনে হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি