
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০:২৪

নওগাঁর আত্রাইয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যলী শেষে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরদার সোয়েব হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী প্রামানিক সহ আত্রাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমীক লীগের নেতাকর্মীগন প্রমুখ।