
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ২১:৩৬

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ব্যবস্থাপনায় ১১৭৭তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১অক্টোবর) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের ৫৪জন শিক্ষকের অংশগ্রহণে এ উক্ত ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির হোসেন উডব্যাজার পিএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোর্স লিডার বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক মো. শামীমুল ইসলাম এল টি, কোর্স স্টাফ সুকুমার বিশ্বাস এএলটি, মো. মোতলেব হোসেন সিএএলটি, জেসমিন সুলতানা, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আরিফা বেগম, প্রশিক্ষক জেসমিন সুলতানাসহ উপজেলা স্কাউট এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কোর্স লিডার মো. শামীমুল ইসলাম। কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভূমি স্কাউটের মৌলিক বিষয়, আন্দোলনের সাংগঠনিক কাঠামো,বিভিন্ন শাখার প্রোগ্রাম, প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং এবং রোভার নেতার দায়িত্ব নিয়ে আলোচনা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন,যুব সমাজকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত করার উপর গুরুত্বআরোপ করেন। তার বক্তব্যে স্কাউট জীবনের স্মৃতি চারণ করে তিনি আরো বলেন, নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য স্কাউটিংয়ের শিক্ষা গ্রহণের প্রয়োজন অনেক৷ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দলগঠন ও নিয়মিত পরিচালনা করার জন্য ইউনিট লিডার তৈরির উদ্দেশ্যেই আজকের এই ওরিয়েন্টেশন কোর্স। ওরিয়েন্টেশন কোর্স সমাপ্তির পর ৫দিন ব্যাপী স্কাউট লিডার বেসিক কোর্স আয়োজনের পরিকল্পনা রয়েছে। গোয়ালন্দের সকল শিক্ষা প্রতিষ্টানে স্কাউট দল গঠন করে শতভাগ স্কাউট ইউনিটের উপজেলা হিসাবে ঘোষনা করা হবে।স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স শেষে ৫০ জন প্রশিক্ষকের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।