
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ৫:৪৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলো- ওই গ্রামের শাহ্ আলম মিয়ার সন্তান আমিনুল ইসলাম ও আমেনা আক্তার।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে প্রতিবেশীর পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় আমিনুল ও আমেনা। পরে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি