
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১:১০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলো, পরোয়ানাভুক্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামী উপজেলার কাজী পাড়া এলাকার মো. ইব্রাহিম এর ছেলে মো. মুরাদ, পরোয়ানাভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া মৃত খালেক মোল্লার ছেলে মোঃ মিলন মোল্লা, উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়া এলাকার মো. ছলেমান ফকির এর ছেলে মোঃ ছলেমান ফকির, ফয়জুদ্দিন মাতব্বর পাড়া এলাকার তোফাজ্জল শেখ এর ছেলে মোঃ মোকলেছ শেখ @ শাকিল(২৫), মৃধাডাঙ্গা (আবুলের দোকান) এলাকার মৃত খবির উদ্দিন মৃধার ছেলে নুরু মৃধা, মো. রমজান শেখ, মৃত মনসুর শেখ এর ছেলে মোঃ বকুল শেখ ও পূর্ব উজানচর ভুলাই মাতব্বর পাড়া এলাকার ইয়াকুব আলী শেখ এর ছেলে সাইদ শেখ কে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসান ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।