
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ২২:৫

মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। রোববার সকালে গাংনী দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার থেকে এ শোভাযাত্রা শুরু করা হয়।
শোভাযাত্রাটি গাংনী উপজেলা দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা নাজমুল হক, সহকারি শিক্ষক মাওলানা রুহুল আমিনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি