শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাজেকে রুম না পেয়ে কটেজের বারান্দায় রাত কাটল পর্যটকদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১৭:৩২

শেয়ার করুনঃ
সাজেকে রুম না পেয়ে কটেজের বারান্দায় রাত কাটল পর্যটকদের

মেঘের রাজ্য খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রিসোর্ট-কটেজ খালি না পেয়ে গাড়িতে এবং কটেজের বারান্দায় রাত কাটিয়েছেন পর্যটকরা। রিসোর্ট ও কটেজগুলোর ধারণক্ষমতার বেশি পর্যটক সাজেকে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

বুধবার (৫ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আকষ্মিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন সাজেকে বেড়াতে আসা পর্যটকরা। দুপুর আড়াইটার কিছু পরে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় মাটি সরিয়ে রাস্তা চালু হলেও ততক্ষণে সড়কের দুই পাশেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়ে। 

আরও

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

এদিকে সড়ক চালু হলেও সাজেকে অবস্থানরত অনেক পর্যটকই তাদের ফিরতি যাত্রা বাতিল করে রিসোর্টগুলোতে অবস্থান করায় সাজেকে প্রবেশ করা নতুন পর্যটকরা রুম খালি না পেয়ে অবশেষে গাড়িতে, রিসোর্টগুলোর বারান্দায়, প্রাইমারি স্কুলের কক্ষে রাত্রিযাপন করেন। 

সাজেক রুংরাং রিসোর্টের ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, সাজেকে মোট ১১২টি কটেজ আছে। যেখানে প্রায় ৪ হাজারের মতো পর্যটক থাকতে পারেন। কিন্তু বুধবার (৫ অক্টোবর) প্রায় ৫ হাজারের বেশি পর্যটক সাজেক এসেছেন। এতে রিসোর্টগুলোতে কক্ষ সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে অনেক পর্যটক বারান্দায় রাত কাটিয়েছেন।

আরও

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা বলেন, আমাদের রিসোর্টের রুমগুলো অনেক আগে থেকেই নভেম্বর পর্যন্ত বুকড হয়ে আছে। অনেকের কাছ থেকেই শুনেছি পর্যটকরা রুম পাননি এবং এলাকার প্রাইমারি স্কুলে রাত কাটিয়েছেন। আর আমিও সকালে আমার আশপাশের রিসোর্টগুলোর বারান্দায় বিছানা পেতে ঘুমাতে দেখেছি।

মেঘকাব্য হিলটপ কটেজের ব্যবস্থাপক আদিব চাকমা বলেন, গতকাল যেসকল পর্যটক আসার কথা ছিল তারা রাস্তায় পাহাড় ধসের কারণে দুপুর ১টার পরিবর্তে বিকেল ৩টায় এসেছেন। অনেক পর্যটক সাজেক ছেড়ে যাননি, তাই রুম সংকট দেখা দিয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে পর্যটকদের গাড়িতে রাত কাটানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রুম সংকট ছিল সেটা সত্যি তবে আমি যতটুকু জানি রাতের মধ্যেই সেটা সমাধান হয়ে গেছে। যারা রুম পাননি তারা অনেকে গেস্টদের অনুরোধ করে রুমের বাইরে বারান্দায় ছিলেন। যেসক পর্যটক আমাদের কটেজে এসে রুম না পেয়ে ফেরত গেছেন তাদের সঙ্গে যখন আমার রাতে আবার দেখা হয়েছে, তখন তারা জানিয়েছেন তারা রুম পেয়েছেন।

সাজেক জিপ মালিক সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, গতকাল প্রায় ৩০০ গাড়ি ঢুকেছে। তাই পর্যটকদের চাপ ছিল প্রচুর। কিন্তু রাস্তায় রাত কাটাতে দেখিনি কোনো পর্যটককে। হয়তো অনেককেই কটেজের বারান্দায় থাকতে হয়েছে। আজ ১১টার পর ১৫০টির মত গাড়ি সাজেক ছেড়ে যাবে। তবে তিন দিনের ছুটির কারণে আরও নতুন পর্যটক প্রবেশ করবে। 

৩৬ নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা বলেন, আসলে টানা ছুটির কারণে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক এসেছে সাজেকে। রুম না পেয়ে অনেক পর্যটক বাইরে থেকেছে এবং অনেকে চলেও গেছে। আমাদের অনেক পরিচিত রুম নিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আমরা কটেজ-রিসোর্টে রুম নিয়ে দিতে পারিনি।

বাঘাইহাট থেকে প্রতিদিন সকালে পুলিশ প্রহরায় পর্যটকদের গাড়ি সাজেকে রুইলুই পাড়া পর্যটন কেন্দ্রে পৌঁছায়। অনেক পর্যটক দিনে গিয়ে দিনে ফেরত আসেন। কিন্তু গতকাল বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের কারণে পর্যটকরা আটকা পড়েন এবং সাজেক থেকে ফেরত আসতে পারেননি। 

সাজেক কটেজ মালিক সূত্রে জানা যায়, যেহেতু প্রশাসনের নিয়ম অনুযায়ী বেলা ১১টার আগে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক ত্যাগ করা নিয়ম নেই, তাই বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে এখনো কোন পর্যটকবাহী গাড়ি ছেড়ে যায়নি। তাই কী পরিমাণ পর্যটক আজ সাজেক ত্যাগ করবেন তা ১১টার পরই জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার কেন্দ্রগুলো ছিল—নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, আফতাবগঞ্জ সরকারি কলেজ এবং ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কেন্দ্রগুলোতে

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজাপুর থেকে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দুই উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় আনোয়ার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. রনি মিয়াকে (২৫) নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। একই ঘটনায় অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। দীর্ঘ অপেক্ষার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ায় তাদের মরদেহ পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ

সর্বশেষ সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার