
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১৭:১৫

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলার ৪৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।দুর্গাপূজার শেষ দিনে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার কালিকচ্ছ আকাশি বিলসহ অন্যান্য এলাকায় ৪৯টি মণ্ডপের প্রতীমা বিসর্জন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ।প্রশাসনের তথ্য মতে, প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের কড়া নিরাপত্তাসহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সরাইলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন- সরাইলে সবসময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন। এবারে সেভাবে শান্তিপূর্ণভাবে শরদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন তারা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
