
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ২২:৫

রাজবাড়ীতে গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি সেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে অভিযোগ রয়েছে। তার স্বামী মো. খোকন আহম্মেদ একজন প্রবাসী।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দন্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী জেলা পুলিশের এক পরিদর্শক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামী উদ্দেশ্য প্রণোদিত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করিবার লক্ষ্যে উল্লেখিত মিথ্যা, বানোয়াট ও মানহানীকার ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যম/ডিজিটাল মাধ্যমে প্রচার করেন।গ্রেফতারের আগে ফেসবুক লাইভে আসেন সোনিয়া আক্তার স্মৃতি। সেখানে পুলিশকে উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে মধ্যরাতে কেন ধরতে আসছেন? আমি তো পালিয়ে যাচ্ছি না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমি তাদের রেখে আসছি। আমাকে ১০-১৫ মিনিট সময় দেন। আমি স্বেচ্ছায় বের হচ্ছি। তিনি ভাল আছেন, সুস্থ্য আছেন বলেন ফেসবুকে সবার উদ্দেশ্যে জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক আলেয়া আক্তার বলেন, সদর থানায় মামলার প্রেক্ষিতে রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে বাসায় চলে আসছি। এর বেশি এখনকিছু বলা সম্ভব নয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিএনপির পক্ষে লেখালেখি করেন। লেখালেখির কারণে অনেক সময় প্রতিপক্ষের রোষানলে পড়তে হয় স্মৃতিকে। সম্প্রতি রাজবাড়ী বিএনপির দলীয় কার্যালয় থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা নারী সোনিয়া আক্তার স্মৃতি।