
প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ২২:২৯

“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য উন্নত টেকসই নগর গড়ি” এই গ্লোগান নিয়ে সোমবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, সিনিয়র প্লানার নগর উন্নয়ন অধিদপ্তর এর আসাদুজ্জামান, প্রকৌশলী গণপূর্ত উপ-বিভাগীয় অফিসের রাজু আশরাফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে বর্ণাঢ্য একটি র্যালি নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।