
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১:৪০

বরিশালের হিজলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসাবে যোগদান করলেন মোঃ তারেক হাওলাদার।
সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ রবিবার ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এরপর নবাগত ইউএনও উপস্থিত সবার সাথে পরিচিত হয়েছেন। তিনি জানান, দৌলতখান থেকে এখানে যোগাদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, অধীনে নয় সকলে একসাথে কাজ করবো।

অপরদিকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ হিজলায় দুই বছর দুই মাস পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পার্শ্ববর্তী উপজেলা মুলাদীতে একই পদে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ সুধীজন।