
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ২০:৫১

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় অটো চালক রাজু হোসেন (৪৬) নামে এক ব্যক্তি মর্ম।ান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার মিলনবাজার নামক এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে দুঘর্টনা ঘটে। হাতীবান্ধা উপজেলার রাজু বড়খাতা এলাকার ইছাহাক আলীর ছেলে বলে জানা গেছে।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকের চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশের পুলিশের হাতে সোপর্দ করে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজু অটোযোগে বড়খাতা হইতে হাতীবান্ধার দিকে আসছিলো। পথিমধ্যে বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অটোর অন্যযাত্রীরা আহত হয়। চালক আটক রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি