
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ২:২৫

পটুয়াখালীর কুয়াকাটায় বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধায় আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগ, যুবলীগ আনন্দ মিছিল বের করে। পরে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি মোঃ পান্না মিয়া, শ্রমীক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ আকন, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মোঃ মজিবর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।
এসময় পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অংঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।