
প্রকাশ: ২ জুলাই ২০২২, ২৩:৫২

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে স্হানীয় সংসদ সদস্য শিবলী এর পক্ষে ১০টি অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৬টি করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার(২ জুলাই) দুপুরে বোয়ালদাড় ইউনিয়নের ১০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাসুদ রানা, সানোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য বুলবুলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল কিরন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাসুমসহ অনেকে।

ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ১০টি অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৬ পিচ করে ঢেউটিন স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর পরামর্শক্রমে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি