
প্রকাশ: ১ জুলাই ২০২২, ০:১৮

ভূঞাপুরে লৌহজং শিল্পী গোষ্ঠীর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (১ জুলাই) স্বাধীনতার কমপ্লেক্সের সম্মিলিত সাংস্কৃতিক জোট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

লৌহজং শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুস সাত্তার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন গোবিন্দাসী ইউপি সদস্য শাহনাজ পারভীন। বক্তব্য রাখেন, শিক্ষক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম,মিনহাজ উদ্দিন প্রমুখ।পরে লৌহজং শিল্পী গোষ্ঠীর একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করে।