বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিসে নেই তোড়জোর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুলাই ২০২২, ২২:৫৫

শেয়ার করুনঃ
বরিশালে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিসে নেই তোড়জোর

পবিত্র ঈদ-উল আজহার আর বাকী ৭দিন। প্রতিবছর কমপক্ষে তিন সপ্তাহ আগে ঈদের স্পেশাল সার্ভিস নিয়ে তোড়জোর শুরু হয়ে যায় নৌ-সেক্টরে এবং দুই সপ্তাহ আগে শুরু হয় যাত্রী পর্যায়ে অগ্রিম টিকিট দেওয়ার কাজটি। তবে এবারের প্রেক্ষাপট পাল্টে দিয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এখন পর্যন্ত বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চ কোম্পানিগুলোর এসব বিষয় নিয়ে কোনো মাথাব্যাথা লক্ষ্য করা যাচ্ছে না। অন্যান্য বছর এ সময়টাতে সোনার হরিণখ্যাত লঞ্চের ভিআইপি, সেমি ভিআইপি, প্রথম শ্রেণির কেবিন, দ্বিতীয় শ্রেণির সোফার টিকেট পেতে রীতিমতো ঘাম ছোটে যাত্রীদের। এবারে কাউন্টারগুলোতেও ঈদে বাড়ি মানুষদের টিকেটের জন্য তেমন একটা ভিড় নেই।

লঞ্চের স্টাফরা বলছেন, বরাবরের মতো ‘স্পেশাল সার্ভিস’ চালানোর পরিকল্পনা এবার এখনও চূড়ান্ত করতে পারেননি মালিকরা। আর তাই কাউন্টারগুলোতেও ঈদের কেবিনের টিকিটের জন্য বিগত বছরগুলোর মতো নেওয়া হচ্ছে না কোনো স্লিপ। অবশ্য যাদের কেবিন প্রয়োজন হবে তারা যোগাযোগ করলে যতক্ষণ পর্যন্ত থাকবে, দেওয়া হবে। তবে বিগত বছরগুলোর মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান

আরও

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

সূত্রমতে, বিগত বছরের হিসেবে এ সময়টাতে মোবাইলে প্রচুর কল আসে শুধু ঈদের লঞ্চের কেবিন কবে থেকে দেওয়া হবে এটা জানতে। কিন্তু এবারে সেই চাপ আর মুঠোফোনেও নেই বলে জানিয়ে কাউন্টার ম্যানেজরাররা বলছেন,পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। যানবাহন চলছে। এবার বেশিরভাগ মানুষ শুধু পদ্মা সেতু দেখার জন্য সড়ক পথ ব্যবহার করবেন। এ কারণে লঞ্চের ওপর চাপ কম থাকবে। তবে এতে লঞ্চের যাত্রীর ওপর স্থায়ী প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ‘অ্যাডভেঞ্চার-১’ লঞ্চের ম্যানেজার সেলিম।

‘সুরভী’ লঞ্চ কাউন্টারের স্টাফ ফারহান জানান, স্পেশাল সার্ভিসের খবর এখনও তারা জানেন না। সেইসঙ্গে এবার ঈদে বাড়ি ফেরা মানুষদের জন্য ঢাকা থেকে বরিশাল এবং ঈদের পর বরিশাল থেকে রাজধানীমুখী কোনো লঞ্চের কেবিনের জন্যই বিগত সময়ের মতো স্লিপ জমা নেননি। তবে দুই একদিনের মধ্যে ঈদের সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ‘সুন্দরবন’ লঞ্চ কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন।

ঈদ স্পেশাল সার্ভিস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, সেতু চালু হওয়ার পর এটি প্রথম ঈদ। লঞ্চে যাত্রী কিছুটা কমবে তা নিশ্চিত। যদিও আমরা সবকিছু পর্যবেক্ষণে রেখেছি। আর এসব কারণে ঈদ স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

তিনি বলেন, লঞ্চের সঙ্গে বাসের ভাড়ার হিসেবে কষলে দেখা যায়, একটি বাসের টিকেটের ভাড়া দিয়ে লঞ্চে দুইজন যাত্রী বরিশালে আসতে পারে। আবার লঞ্চে ছোট শিশুদের কোনো ধরণের টিকিট বা ভাড়া প্রয়োজন হয় না। তাই হিসেব কষলে স্বাভাবিক সময়ে বেশিরভাগ মানুষ লঞ্চেই যাত্রা করবে বলে আশা করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যাত্রীদের কাছ থেকে তেমন কোনো সাড়া মিলছে না জানিয়ে বরিশাল-ঢাকা রুটের সুরভী লঞ্চের ব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন জানান, এবার এখনও বিশেষ সেবা নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আগাম টিকেট বিক্রি কার্যক্রম চলছে।

যদিও এবারে কাউন্টারে ঈদের আগের টিকিট নিতে এসে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সাইফুর রহমান নামে এক যাত্রী বলেন, আমার ছেলে ঢাকা থেকে ঈদের আগে বরিশালের বাড়িতে আসবে। আর যেহেতু ঢাকা-বরিশাল রুটের লঞ্চের টিকিট বরিশাল থেকেই দেওয়া হয় তাই প্রতিবারই আমি নিজেই ছেলের জন্য কেবিনের টিকিট সংগ্রহ করি। এবারই প্রথম সোনার হরিণ অনায়াসে পেয়ে গেছি। চিন্তা করেছিলাম লঞ্চের কেবিনের টিকিট না পেলে বাসে টিকিট করতে বলবো ছেলেকে।

বিআইডব্লিউএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন জানান, বরিশাল-ঢাকা রুটে চলাচলের জন্য অনুমোদন আছে ২৪টি লঞ্চের। গত ঈদে সর্বোচ্চ ১৮টি লঞ্চ চলাচল করেছে। তবে এবার কি হবে এখনও জানেন না তারা।

ঈদে বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চের বিশেষ সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্বান্তের কথা না জানলেও বিগত বছরগুলোর মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এদিকে ঢাকা-বরিশাল রুটে লঞ্চের ডেকের সরকার নির্ধারিত ভাড়া সাড়ে তিনশত টাকার কিছুটা নিচে হলেও,পদ্মাসেতু উদ্বোধনের পর তা কমিয়ে এখন দুই থেকে আড়াইশত টাকা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

সবুজ পাতার ফাঁকে লাল শাপলার সমাহার। দেখে মনে হয়, জলাশয়ের বুকে বিছিয়ে রাখা হয়েছে লাল চাদর। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে নয়নজলিতে ফুটে থাকা সারি সারি লাল শাপলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের। ব্যস্ত সড়কে চলাচলের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে জলাশয়টি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে,

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী। বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধীন হিলিসিপি বিওপির সদস্যরা সীমান্তের

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এআর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,