
প্রকাশ: ৩০ জুন ২০২২, ৫:৩৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন ২০২২ এর ত্রি-বার্ষিক নির্বাচন চলতি বছরের আগামী ২৫ জুলাই অনুষ্টিত হবে। এ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের স্বাক্ষরিত একটি প্রচারপত্র ব্যবসায়ী পরিষদে টানানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন থেকে স্ব স্ব পদে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং ৩০ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেবার শেষ সময় নির্ধারন করা ছিলো। এর মধ্যে মনোনয়ন ফরম যাচাই বাছাই আগামী ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার আগামী ৩ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত, প্রতীক বরাদ্দ আগামী ১৩ জুলাই এবং ভোট গ্রহণ আগামী ২৫ জুলাই অনুষ্টিত হবে।
গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে সভাপতি পদে মো. ছিদ্দিক মিয়া ও মো. মোশারফ আহম্মেদ ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন,

কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ধর্মীয় সম্পাদক পদে ২ জন ও কার্যকরী সদস্য পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।অপরদিকে সচেতন ব্যবসায়ীদের মতে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাজার পরিচালনা পরিষদের নির্বাচন দিয়ে গোয়ালন্দ বাজারকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
