
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০:৩

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার)।
আজ বৃহষ্পতিহবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার)কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া অপর এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত)এ কে এম এহসান উল্লাহকে রাজশাহীর সারদার পুলিশ একাডেমীর উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলী করা হয়েছে।
এরা দুজনই বরিশাল জেলার প্রাক্তন পুলিশ সুপার ছিলেন। যারা পুলিশ সুপার থাকাকালীন সময়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।