বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

যাত্রীশূন্য দৌলতদিয়া লঞ্চঘাট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৬:৫৫

শেয়ার করুনঃ
যাত্রীশূন্য দৌলতদিয়া লঞ্চঘাট

২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীর চাপ কমেছে। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক যাত্রী কম। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে লঞ্চপারাপার যাত্রীবাহী পরিবহন ও লোকাল যাত্রী কম আসায় লঞ্চে তেমন চাপ দেখা যায়নি।

সরেজমিন সকাল ৯টা থেকে সকাল বেলা ১২টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ চলমান লঞ্চগুলো ঘাটে এক ঘন্টার অপেক্ষা করে ৩০-৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। যেখানে পদ্মা সেতু চালুর আগে ২০-৩০ মিনিট পরপর লঞ্চগুলো ১শতাধিক এর উপরে যাত্রী নিয়ে নদী পার হতো। সেখানে যাত্রীর সংখ্যা নেমে এসেছে অর্ধেক এর নিচে। পাটুরিয়া ঘাট থেকে আসা লঞ্চগুলোতেও তেমন যাত্রী চোখে পড়েনি।

আরও

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগেও যাত্রী ও যানবাহনের চাপ ছিল। তিনদিন হলো ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহনসহ হালকা যানবাহনের চাপ কমে গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

কুষ্টিয়া থেকে লঞ্চঘাটে আসা সাভারগামী যাত্রী সুমন মাহমুদ বলেন, পদ্মা সেতু চালুতে মহাসড়ক ও ঘাটে তেমন কোন চাপ চোখে পড়েনি। আমি কুষ্টিয়া থেকে লোকাল বাসে একঘন্টার মধ্যে ঘাটে চলে এসেছি। ঘাট থেকে লঞ্চে নদী পার হয়ে তারপর যাবো। তিনি আরো বলেন, লঞ্চে ২০ মিনিট ধরে বসে আছি এখনো যাত্রীর জন্য ছাড়ছে না। লঞ্চে আমিসহ ২৫-৩০ জনের মতো যাত্রী রয়েছে।

আরও

সরাইল থানার ১০ মাসের অভিযানে গ্রেপ্তার ১,১১০

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সরাইল থানার ১০ মাসের অভিযানে গ্রেপ্তার ১,১১০

দৌলতদিয়া লঞ্চ ঘাটে থাকা মেসার্স আল আমিন শিপিং লাইন্স এর চালক মো. আরশাদ শেখ (৩৮) বলেন, আজ সকাল থেকে দৌলতদিয়া ঘাট থেকে এক ট্রিপে ৪০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে গিয়েছিলাম। আবার পাটুরিয়া থেকে ৩৫ জনের মতো যাত্রী নিয়ে ঘাটে এসেছি। যেখানে আগে দিনে ৫-৬ ট্রিপ হতো। সেখানে এখন দিনে ২-৩ ট্রিপ হচ্ছে। পদ্মা সেতুর চালুর পর থেকে ঘাটে যাত্রী খুবই কমে গেছে। মালিকপক্ষ আমাদের কিভাবে বেতন দিবে সেই চিন্তাই করছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এমভি টুম্পার চালক ঠান্ডু মিয়া (৪৫) বলেন, পদ্মা সেতু চালুর পর ঘাটে এতো যাত্রী কমে যাবে কখনো ভাবতেও পারিনি। আমি আজ প্রায় ১৫ বছর যাবত এ নৌপথে লঞ্চ চালাই। ঘাটে এরকম হাহাকার আগে কখনো দেখিনি। কিছু করার নেই এভাবেই চলতে হবে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আলম মিলন বলেন, যাত্রীশূন্য হয়ে গেছে লঞ্চঘাট। ঘাটে দুরপাল্লার পরিবহন সহ লোকাল যাত্রী না আসায় প্রতিটি লঞ্চ ৩০-৪০ জন যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী লঞ্চগুলো চলাচল করছে।বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলক যাত্রী অনেক কম। আমরা কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচলে সহযোগীতা করছি।

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এআর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের