
প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৬:৪৭

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (৩০ জনু) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলে যায়। এ সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। একই সঙ্গে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় দুজন নিহত হয়েছে। একই সঙ্গে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি