
প্রকাশ: ২৮ জুন ২০২২, ৩:৩১

‘পদ্মা সেতু নির্মান, শেখ হাসিনার অবধান,এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মাদারীপুরের ডাসারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ র্যালীটি বের করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম হাওলাদার, মতিউর রহমান হাওলাদার,আহবায়ক কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সবুজ,যুবলীগ নেতা মীর সুজন,সেচ্ছাসেবক লীগ নেতা মমিনুল ইসলাম কালু মোল্লা,মোঃ আরিফুজ্জামান সহ ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।