
প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৭:৪৩

Kawasaki Bangladesh সরকারের পক্ষ থেকে 500cc লিমিটেশন পর্যন্ত অনুমোদন পেয়েছে।আমাদের টীম বাইক বিডি এর সুত্র মতে ২০২৪ সালের প্রথমেই বাংলাদেশের মাটিতে Kawasaki এর বানানো " MADE IN BANGLADESH" বাইক আমরা হাতে পাবো।
উল্লেখ্য নীতিমালা অনুযায়ী সবাইকে বাংলাদেশেই হাইয়ার সিসি এর বাইক গুলো বানাতে হবে। কেউ সম্পূর্ণ বিল্ড ইউনিট (CBU) বাইক আনতে পারবে না।
এক্ষেত্রে অনেকেই ভাবেন কোয়ালিটি খারাপ হবে!! বাংলাদেশে বানানো হলেও সম্পূর্ণ টেকনোলজি এবং হেড টেকনিশিয়ান রা হবে মাদার কোম্পানির, যেমন কাওাসাকি এর ক্ষেত্রে জাপানিজ কাওাসাকি অফিসের মানুষ জন রা প্রাথমিক ভাবে।
এবং প্রাথমিক অবস্থায় প্রথম বানানো বাইক গুলো বাংলাদেশ থেকে উনাদের হেড ফ্যাক্টরি (জাপান) পাঠাতে হবে। উনারা কোয়ালিটি চেক করে সব কিছু যদি ওকে পায় তাহলে বাংলাদেশে বানানোর অনুমতি দেয়া হবে। এটা অন্যান্য সব বাইক কোম্পানির ক্ষেত্রে ও সমান। সুতরাং কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে থাকুন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এতো দেরি কেন হবে?

কারখানা স্থাপন, বানানো তারপর এটা কে কোয়ালিটি চেক দেয়া, রোড টেস্ট, তারপর মাদার কোম্পানি তে (জাপান) পাঠানো, জাপানে টেস্ট করা, তারপর বাংলাদেশে চুড়ান্ত অনুমোদন... অনেক লম্বা প্রসেস...
প্রতিটা কোম্পানির ক্ষেত্রে মাদার কোম্পানি এর উপর নির্ভর করে কখন ও কতো দ্রুত বাইক আসবে... আর মাদার কোম্পানি গুলো বিস্তর রিসার্চ না করে হুজুগের বশে ধুম করে এসে বাইক বিক্রি করা শুরু করে না... কেন ভাই করবে না কেন? সবাই কিনতে চাই ??? করতে হবে...!!!!
জাস্ট একটা উত্তর দেন ভাই... আমার উৎপাদন ও কারখানা চালাতে (ব্রেক ইভেন পয়েন্টে) যদি মিনিমাম বছরে ৫০ হাজার বাইক বিক্রি করা লাগে তাহলে কি সেই ৫০,০০০ হায়ার সিসি এর বাইক এর মার্কেট কি বাংলাদেশে আছে? এটা শুধু একটা কোম্পানির কথা বললাম... ধরেন এইরকম ৭, ৮ টা ব্র্যান্ড যদি আসে তাহলে তাদের এতো হায়ার সিসি এর বাইক বিক্রি কি হবে বাংলাদেশে...?? প্রাইস টা ও একটু মাথায় রাখবেন প্লিজ... প্রিমিয়াম বাইক গুলো প্রিমিয়াম প্রাইসের ই হবে।