
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৯:১৭

ভারতে বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।শনিবার (১১জুন)সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সড়িয়ে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কটির সেনাসপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ।
এসময় বিক্ষোভকারীরা মহানবী (সা.) সম্পর্কে মন্তব্যকারী বিজেপি নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা অবরোধ করে বিক্ষোভ করে ।

পরে পুলিশ তাদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। আবার শিক্ষার্থীরা মহাসড়কটির সেনাসপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ টিম পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
