
প্রকাশ: ১০ জুন ২০২২, ২২:২৩

"নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রান" এই স্লোগানকে সামনে রেখে দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের চতুর্থ বর্ষপূর্তিতে স্বেচ্ছাসেবী ও নেগেটিভ রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন'র সভাপতিত্বে এবং রক্তদাতা স্বেচ্ছাসেবী সানাউল্লাহ মাঝি'র সঞ্চালনায় চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার। এছাড়া আরো আলোচনায় অংশগ্রহণ করেন, ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা, মোঃ তাজুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল সোবহান চৌধুরী, ডা.মানছুরুল আলম, তোফায়েল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ কুমিল্লার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদাতাদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি