
প্রকাশ: ৯ জুন ২০২২, ২১:৫

বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৯ জুন বৃহস্পতিবার সকাল দশটায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি